আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু

Tania Jaha21-04-2026 12:09:08 AMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু

২৪ঘণ্টা অনলাইন : মাথার চুল নিয়ে কে কবে মাথা ঘামিয়েছে? প্রশ্নটা নিজেই নিজেকে করুন। তিরিশের আগে কেউ আমরা সেভাবে কেশচর্চা নিয়ে আগ্রহ দেখাই কি? অথচ ঠিক যখন অকারণেই চুল ঝরতে শুরু করে, তখনই টনকটি নড়ে। বিজ্ঞাপনী ঝলকে মজে অনেকেই বাজারের নানা শ্যাম্পু মাথায় দেন। আর সাদা-সফেন ফেনা দেখে ভাবেন, বাহঃ, ভারী ভালো তো! আদতে কাঁচকলা। নামী ব্র্যান্ডের রাসায়নিক মিশ্রিত প্রসাধন সাময়িক জেল্লা দিলেও দীর্ঘমেয়াদে চুলের দফারফা করে দেয়। অল্প সময়েই মাথার চুল পাতলা হয়ে গিয়ে প্রায় টাক পড়ার মতো অবস্থা দাঁড়ায়। এই সমস্যা থেকে রেহাই পাওয়া অত সহজ নয়। তবে, সম্ভব অবশ্যই।

কী করবেন?
আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ আর অনিয়মিত খাদ্যাভ্যাস চুলের প্রধান শত্রু। এর সঙ্গে দোসর হয়েছে থাইরয়েড ও হরমোনের ভারসাম্যহীনতা। স্টাইলিংয়ের জন্য ব্যবহৃত হিটিং টুলস চুলের গোড়াকে দুর্বল করে দেয়। বাজারের শ্যাম্পুতে থাকা সালফেট ও প্যারাবেন চুলের স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। এই সমস্যার যমজ উত্তর হল আয়ুর্বেদ। আমলকী, রিঠা ও শিকাকাইয়ের ত্রিফলা মিশ্রণ চুলের যাবতীয় সমস্যার অব্যর্থ দাওয়াই। এর সঙ্গে মেথি আর জবা ফুলের গুনাগুণ যোগ হলে তা হয়ে ওঠে প্রকৃতির সেরা কন্ডিশনার।

বাড়িতেই বানান ভেষজ শ্যাম্পু
এই জাদুকরী শ্যাম্পু তৈরি করা অত্যন্ত সহজ। আমলকী, শিকাকাই, রিঠা, জবা ফুল এবং মেথি পরিমাণমতো নিয়ে এক মগ জলে সারারাত ভিজিয়ে রাখুন। এতে ভেষজ উপাদানগুলির নির্যাস জলে মিশে যাওয়ার সুযোগ পায়। পরের দিন সকালে এই মিশ্রণটি ৫-৭ মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিন। জল টগবগ করে ফুটলে আয়ুর্বেদিক গুণাগুণ আরও সক্রিয় হয়। এরপর মিশ্রণটি ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। সবশেষে এতে কিছুটা অ্যালোভেরা জেল এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিলেই তৈরি আপনার ভেষজ শ্যাম্পু। হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে বাঁচাবে।

জানতে হবে ব্যবহারের সঠিক নিয়ম
সাধারণ শ্যাম্পুর মতোই এটি চুলে লাগান। রিঠার উপস্থিতির কারণে এতে প্রাকৃতিক ফেনা হবে, যা স্ক্যাল্পের তেলতেলে ভাব দূর করে নিমেষে। মিনিট তিনেক হালকা হাতে মাসাজ করে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই পদ্ধতি মেনে চললে তফাত চোখে পড়বে কয়েক দিনেই। ব্যয়বহুল ট্রিটমেন্ট বা রাসায়নিকের সাহায্য ছাড়াই আপনার চুল হয়ে উঠবে রেশমের মতো মসৃণ। আমলকীর ভিটামিন সি এবং শিকাকাইয়ের পুষ্টি নতুন চুল গজাতেও সাহায্য করে। পকেটের সাশ্রয় আর চুলের স্বাস্থ্য— দুই একসঙ্গে বজায় থাকবে নিশ্চিন্তে।

ঘরেই বানিয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু | ২৪ঘণ্টা