আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অন্ধ্রপ্রদেশের তিরুমালার মন্দিরে তামান্না

Tania Jaha20-04-2026 11:48:15 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অন্ধ্রপ্রদেশের তিরুমালার মন্দিরে তামান্না

২৪ঘণ্টা অনলাইন : ফের এক তীর্থস্থানে তামান্না ভাটিয়া। কাজের পাশাপাশি বরাবরই আধ্যাত্মিকতায় মন তাঁর। অনুরাগীদের পর্যবেক্ষণ, বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আরও বেশি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন তিনি। ২০২৫ সালে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। এ বার তিনি পৌঁছে গেলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে।

হালকা গোলাপি চুড়িদারের উপরে লাল রঙের জরিপাড়ের উত্তরীয়। প্রসাধনীহীন মুখ, কপালে ছোট্ট টিপ, মাথায় খোঁপা। এমন বেশে দেখা যায় তামান্নাকে। সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর অনুরাগীরা ছুটে এসেছিলেন নিজস্বী তুলতে। পুজো সেরে অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিয়োয় জোড়হাতে প্রার্থনা করতেও দেখা যায় তামান্নাকে। একটি ভিডিয়োয় দেখা যায়, তাঁকে ঘিরে ধরেছেন অনুরাগীরা। মহাকুম্ভে গিয়েও ঈশ্বরবিশ্বাস নিয়ে কথা বলেছিলেন তামান্না। অভিনেত্রী বলেছিলেন, “জীবনে এমন সুযোগ এক বারই আসে। তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেই জন্যই সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভাল লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।”

তামান্না একসময় এক সাক্ষাৎকারে এ-ও জানিয়েছিলেন, ৩০ হওয়ার আগেই তিনি অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। ‘বাহুবলী’-খ্যাত অভিনেত্রী বলেছিলেন, ‘‘আমি তো ভেবেছিলাম, ১০ বছর অভিনয় করার পরে ছেড়ে দেব। তারপরে অন্য কিছু করতে হবে। শুধু তা-ই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বৃদ্ধিকে উদ্‌যাপন করছি।’’