আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সাংবাদিকদের মর্যাদা-বেতন নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

Tania Jaha16-04-2026 11:31:28 AMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাংবাদিকদের মর্যাদা-বেতন নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ও নির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘যখন এটি নিশ্চিত করতে পারব, তখনই আপনাদের সম্মানজনক বেতন এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে পারব।’ ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে, তাহলে এই শিল্পকে অবশ্যই তার নিয়োগ পদ্ধতিটা হতে হবে আইন অনুযায়ী। যিনি ইনভেস্ট করবেন, তার ইনভেস্টমেন্টকে পাহারা দেয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার, তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করাও জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাব।’

সভায় তিনি ফটো সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকের একটি ক্যামেরাই ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ। কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন টেলিভিশন, রেডিও, ক্যামেরা এবং কম্পিউটারের কাজ করছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘পেশাগত দক্ষতা অর্জনের জন্য আপনাদের একটি ইনস্টিটিউট করা জরুরি। এই ভবনটি অবিলম্বে আপনাদের নিয়ন্ত্রণে আনা দরকার। পাশাপাশি একে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করা উচিত। যাতে আপনাদের মালিকানা ও আধুনিক পেশাগত দক্ষতা- দুটোই নিশ্চিত হয়।’

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন,  ‘ফ্যাসিবাদ একটি রোগের মতো। আজ যে গণতন্ত্রী কাল সে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তাই গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে।’ সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।