আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

লেবাননে ইসরায়েলি হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৪ শতাংশ

Tania Jaha09-04-2026 03:51:40 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লেবাননে ইসরায়েলি হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৪ শতাংশ

২৪ঘণ্টা অনলাইন: গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বেঁধে যাওয়া এবং তার জেরে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে ইরান অবরোধ আরোপ করায় জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছিল, ফলে বাড়তে শুরু করেছিল তেলের দাম।

৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করার পর নাটকীয় ভাবে কমতে শুরু করেছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ৮ এপ্রিল এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ।

তবে ৮ এপ্রিল রাতে লেবাননে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালানোর পর ফের বেড়েছে তেলে দাম। বাজার পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বুধবার লেবাননে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে প্রায় চার শতাংশ।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ৮ এপ্রিল প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৪৪ ডলারে, যা গতকাল বুধবারের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। আর জ্বালনি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৮৮ ডলারে। গতকাল বুধবারের তুলনায় এই দাম ৩ দশমিক ৭ শতাংশ বেশি।

জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা বলছেন, লেবাননে ইসরায়েলের হামলা এবং তার জেরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তাই এই উল্লম্ফনের প্রধান কারণ। তেলের বাজার পর্যবেক্ষণ সংস্থা ভান্দা ইনসাইটসসের জ্যেষ্ঠ বিশ্লেষক বন্দনা হরি রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, “তেলের দামে অস্থিতিশীলতার প্রধান কারণ হরমুজ প্রণালি সংকট। এই জলপথ দিয়ে তেলবাহী জাহাজগুলোর চলাচল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তেলের বাজারে স্থিতিশীলতা আসা প্রায় অসম্ভব।”


সূত্র : রয়টার্স