জীবন শৈলী

গরমে স্বস্তি দেবে স্ট্রবেরি জুস

গরমে স্বস্তি দেবে স্ট্রবেরি জুস

২৪ঘণ্টা  অনলাইন : বসন্তের এই শেষ সময়ে বেশ গরম পড়েছে। বৈশাখ আসন্ন- সে বার্তাই যেন প্রকৃতি দিচ্ছে। সে যাই হোক, এই গরমে স্বস্তিতে থাকতে ঘরেই বানান স্ট্রবেরির জুস। জেনে নিন রেসিপি ।  

উপকরণ : স্ট্রবেরি ১ কাপ, মধু ২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচের কম, পুদিনা পাতা ৭/৮ পিস, পানি ২ কাপ, বরফ কুচি প্রয়োজন মতো।

প্রস্তুত প্রণালি : স্ট্রবেরির বোটা ফেলে ধুয়ে টুকরো করে কেটে নিন। এরপর সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। এবার আইস কিউব দিয়ে রাখুন। ব্যস, খুব সহজেই তৈরি যাবে দারুণ স্বাদের স্ট্রবেরির জুস।

 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram