আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এক ট্রেনে কত রহস্য, বাড়ল কৌতূহল!

Tania Jaha05-03-2026 04:56:50 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এক ট্রেনে কত রহস্য, বাড়ল কৌতূহল!

২৪ঘণ্টা অনলাইন: আসছে ঈদে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা তানিম নূরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হলো এর ফার্স্টলুক। ৪ মার্চ সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ডিজিটাল প্ল্যাটফর্মে ফার্স্টলুকটি উন্মুক্ত করার পরপরই তা দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ, সঙ্গে ট্রেনযাত্রা। আর এর মধ্য দিয়ে চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ভ্রমণে সহযাত্রী হিসেবে দেখা যাবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজসহ একঝাঁক তারকাকে।

ছবিতে সাবিলা নূরকে একজন সাধারণ নারীর চরিত্রে এবং চঞ্চল চৌধুরীকে মন্ত্রীর ভূমিকায় দেখা যাবে। মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন এবং শরীফুল রাজকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়।

ফার্স্টলুকের অন্যতম বড় চমক হিসেবে হাজির হয়েছে একটি রহস্যময় নেপথ্য কণ্ঠ, যা শুনে দর্শক নিশ্চিত এটি নুহাশ হুমায়ূনের কণ্ঠ। জানা গেছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া মোশাররফ করিমের ‘মহানগর’ সিরিজের জনপ্রিয় সংলাপ ‘দুইটা কথা মনে রাখবে’ নতুনভাবে ব্যবহার করে দর্শকদের জন্য বাড়তি বিনোদনের জোগান দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে সিনেমাটি। চরিত্রগুলোর ছবি প্রকাশ করে একজন লিখেছেন, ‘ফার্স্ট লুকেই যদি এত গভীরতা থাকে, তাহলে পুরো মুভি কতটা আবেগী হবে ভাবতেই শিহরণ লাগছে!’ একজন কৌতূহলী হয়ে লিখেছেন, ‘এক ট্রেনে কত রহস্য থাকতে পারে।’

পরিচালক তানিম নূর গণমাধ্যমে জানান, হুমায়ূন আহমেদের গল্পের গভীর মানবিকতা ও নিঃশব্দ যন্ত্রণাকে একটি ভিজ্যুয়াল যাত্রায় রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার মতে, একটি ট্রেনের বিভিন্ন বগিতে যেমন ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না থাকে, তেমনি এই চলচ্চিত্রটিও মানুষের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেবে। দেশের প্রেক্ষাগৃহে ঈদের দিন মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আগামী ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।