আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মেহজাবীনের মারকুটে রূপে চমক দর্শকদের

Tania Jaha05-03-2026 04:44:35 PMদেখেছেন 100 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেহজাবীনের মারকুটে রূপে চমক দর্শকদের

২৪ঘণ্টা অনলাইন: আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। ৫ মার্চ দুপুরে সিরিজটির টিজার প্রকাশের পর থেকেই মেহজাবীন চৌধুরীর নতুন অবতার নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক মাতামাতি। ‘সিন্ডিকেট’ ও ‘অ্যালেন স্বপন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। 

টিজারটি প্রকাশের পর দর্শকদের সবটুকু নজর কেড়েছেন মেহজাবীন চৌধুরী। সাধারণত ড্রামা বা রোম্যান্টিক চরিত্রে দেখা গেলেও ‘ক্যাকটাস’-এ তাকে দেখা গেছে একদম মারকুটে ও অ্যাকশন লুকে। সামাজিকমাধ্যমে তার এই অ্যাকশন দৃশ্যের স্ক্রিনশট ও ক্লিপ শেয়ার করে দর্শকরা প্রশংসা ও বিস্ময় প্রকাশ করছেন; সাধারণত মেহজাবীনকে এমন রূপে আগে দেখা যায়নি। মেহজাবীন নিজেও জানিয়েছেন, এই সিরিজের ‘অনুরা’ চরিত্রটির জন্য তিনি প্রথমবারের মতো বড় পরিসরে অ্যাকশন শিখেছেন।

গল্পের কেন্দ্রে রয়েছেন মানসিভ নামের এক দক্ষ হ্যাকার, যার চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। টিজারে তাকে একজন কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রের এক বিশেষ সংকট মোকাবিলায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। প্রীতম জানান, তার অভিনীত এই চরিত্রটির একটি দীর্ঘ জার্নি ও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে যা দর্শকদের পছন্দ হবে।


নির্মাতা শিহাব শাহীন এই সিরিজের মাধ্যমে একটি নিজস্ব ‘স্পাই ইউনিভার্স’ তৈরির ইঙ্গিত দিয়েছেন। তার মতে, টিজারে যতটা দেখা গেছে মূল সিরিজের পরিসর ও চ্যালেঞ্জ তার চেয়েও অনেক বেশি।  প্রযুক্তি, থ্রিল আর অ্যাকশনের মিশেলে তৈরি এই সিরিজে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, মুনীরা ইউসুফ মেমীসহ একঝাঁক তারকা। সব মিলিয়ে ঈদুল ফিতরে চরকির পর্দায় মেহজাবীনের এই মারকুটে রূপ দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শককুল।

মেহজাবীনের মারকুটে রূপে চমক দর্শকদের | ২৪ঘণ্টা