আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সরাসরি নিয়ন্ত্রণ নিলো ইরানের বিপ্লবী গার্ড

Tania Jaha22-02-2026 01:28:04 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সরাসরি নিয়ন্ত্রণ নিলো ইরানের বিপ্লবী গার্ড

২৪ঘণ্টা অনলাইন: লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তাদের সহযোগী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে। ২১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলআরাবিয়া। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের কিছু কর্মকর্তা ইরান থেকে সম্প্রতি লেবাননে এসেছেন। তাদের হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিপ্লবী গার্ডের এসব কমান্ডার হিজবুল্লাহদের যোদ্ধাদের সঙ্গে সরাসরি কাজ করছে। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সঙ্গে বিপ্লবী গার্ড বৈঠক করেছে। যেখানে আবার গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহর কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল যে কোনো সময় হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

প্রায় এক মাস ধরে ইরানের চারপাশে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ইরানের হামলা চালাবে মার্কিন সেনারা। এতে যোগ দিতে দিবে দখলদার ইসরায়েলও। এমন পরিস্থিতিতে প্রস্তুতি নিচ্ছে ইরানও। তারা তাদের অনতম গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহকে এখন শক্তিশালী করার চেষ্টা করছে।

ইসরায়েলি কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দারা হিজবুল্লাহর রকেট ইউনিটের কার্যক্রম বৃদ্ধির আলামত পেয়েছে। তাদের ধারণা যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে হিজবুল্লাহর রকেট ইউনিট ইসরায়েলে হামলা চালাবে।

সূত্র: আল আরাবিয়া