আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বাবাকে নিয়ে হাসপাতালে সালমান

Tania Jaha17-02-2026 05:08:02 PMদেখেছেন 83 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাবাকে নিয়ে হাসপাতালে সালমান

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের ভাইজান সালমান খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি আর নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক সেলিম খানের অসুস্থতা সব মিলিয়ে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে খান পরিবারে। 

এবার বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই চিত্রনাট্যকারকে তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সেলিম খান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সজনিত কারণেই তিনি অসুস্থ বোধ করছিলেন। 

তবে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার ধরণ নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট পরে কঠোর নিরাপত্তায় হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সালমান।

এ সময় উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও কোনো উত্তর দেননি তিনি। বরং বেশ বিমর্ষ ও উদ্বিগ্ন মুখে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন 'ভাইজান'। প্রিয় তারকার এমন বিমর্ষ চেহারা দেখে ভক্তদের মনেও উদ্বেগের রেখা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বছর থেকেই সংকটে রয়েছে সালমান খানের পরিবার। ২০২৪ সালে বাড়িতে হামলার পর থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন সালমান। এমনকি বাদ যাননি তার ভগ্নিপতি অভিনেতা আয়ুশ শর্মাও। এর মধ্যেই বাবার অসুস্থতা সালমানকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।