আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

Tania Jaha17-02-2026 04:51:34 PMদেখেছেন 77 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

২৪ঘণ্টা অনলাইন: ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত। আজ মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভাউত্রিনের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে।

ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি স্বাক্ষর হলে সামনের দিনগুলোতে ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের ভিত্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারতীয় কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফরাসি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স।

হ্যামার ফ্রান্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্মার্ট এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র। ১৯৯৭ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র তৈরি করছ ফরাসি কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স। হ্যামার ক্ষেপণাস্ত্রের ‘হ্যামার’ নামটি মূলত হাইলি অ্যাগিল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ- এর সংক্ষিপ্ত রূপ। এটি যুদ্ধবিমান, বিশেষ করে ফ্রান্সের সর্বাধুনিক যুদ্ধবিমান রাফাল থেকে নিক্ষেপযোগ্য। মূলত রাফাল জেটে ব্যবহারের জন্যই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়।

স্মার্ট এবং প্রিসিশন-গাইডেড হ্যামার ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত এবং নির্ভূলভাবে আঘাত হানতে সক্ষম। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। সেই চুক্তির শর্ত অনুসারে, চলতি ২০২৬ সাল শেষ হওয়ার আগেই ১৮টি রাফাল তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে।

২০২০ সালে প্রথম ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনে ভারত। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে ৩৬টি রাফাল জেট আছে। এই রাফালগুলোতে ব্যবহারের জন্যই ফ্রান্সের সঙ্গে হ্যামার ক্ষেপণাস্ত্র তৈরির চুক্তি করছে ভারত। চুক্তিতে আরও বলা হয়েছে, অদূর ভবিষ্যতে সামরিক খাতের বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বন্ধুত্ব ও সযোগিতাপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করা হবে।

সূত্র : দ্য হিন্দু, ফ্রার্স্ট পোস্ট

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত | ২৪ঘণ্টা