আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

admin26-01-2026 10:13:27 PMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

২৪ঘণ্টা  অনলাইন : ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে কাফনের কাপড় পরে রাজপথে নামেন তিনি।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি ও বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এ ধরনের আচরণ সাধারণ জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ন করে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে চাই। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে তাদের মাঠ থেকে সরানো যাবে না এবং জনগণের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ পাননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।