আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
শিক্ষা-প্রযুক্তি

পৃথিবীর মহাসাগরে পানির উৎস

Tania Jaha26-01-2026 10:08:02 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পৃথিবীর মহাসাগরে পানির উৎস

২৪ঘণ্টা  অনলাইন : পৃথিবীতে বিশাল সমুদ্র, মহাসাগর, তার উৎস  এত দিন মনে করা হত, চাঁদ থেকে আসা পানি ভরা বড় বড়  উল্কা যা আছড়ে পড়ত পৃথিবীতে। তার জেরেই পানিতে ভরে উঠেছে সাগর, মহাসাগর। নাসার সাম্প্রতিক গবেষণা অন্য কথা বলছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে মহাসাগরের পানির উৎস শুধু চাঁদ থেকে ছুটে আসা উল্কা নয়, আরও অন্য কিছু।

আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসার জনসন স্পেস সেন্টারের গবেষক টনি গারগানো মহাসাগরের পানির উৎস নিয়ে গবেষণাটি করেছেন। সেটি প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস টু দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ পত্রিকায়। চাঁদের পৃষ্ঠে যে ধুলো, মাটি রয়েছে, তাকে বলে রোগোলিথ। এই রোগোলিথ পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। আর তাতেই দেখেছেন, গত ৪০০ কোটি বছরে চাঁদ থেকে ছুটে আসা উল্কারা পৃথিবীর বুকে সামান্য পরিমাণে পানির জোগান দিয়েছে।

পৃথিবীতে প্রতিনিয়ত কোথাও না কোথাও অগ্ন্যুৎপাত হচ্ছে। পাতে পাতে ধাক্কা লাগছে। এর ফলে ভূত্বকের পরিবর্তন হচ্ছে। শিলার রূপান্তর হচ্ছে। কিন্তু চাঁদে তা হয় না। কোটি কোটি বছর আগের শিলা, মাটি যা রোগোলিথ নামে পরিচিত। এখনও চাঁদের বুকে পড়ে রয়েছে। সেই রোগোলিথ চাঁদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। সেই রোগোলিথ পরীক্ষা করেছেন টনি এবং তাঁর সহকারীরা।

রোগোলিথে থাকা অক্সিজেনের আইসোটোপ পরীক্ষা করেছেন তাঁরা। শিলায় থাকে প্রচুর পরিমাণে অক্সিজেন। উল্কা বাষ্পীভূত হয়ে গেলেও এই অক্সিজেন কিন্তু থেকে যায়। আর তা থেকেই চাঁদের মাটির মূল গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে টনিরা। তাঁরা দেখেছেন, চাঁদের রোগোলিথের মাত্র এক শতাংশে মিলেছে কার্বন সমৃদ্ধ উল্কার উপাদান। সেই শিলা কতটা পরিমাণ পানি ধারণ করতে পারে, তা-ও পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। আর তাতেই তারা দেখেছেন, খুব বেশি পরিমাণে পানি ধারণ করতে সক্ষম নয় ওই শিলা। যতটা পানি তারা ধারণ করতে পারে, তা পৃথিবীর সাগর, মহাসাগর ভরানোর জন্য যথেষ্ট নয়। সাগর, মহাসাগরে যত পানি, তার কিছু অংশের জোগান দিতে পেরেছে চাঁদ থেকে ছুটে আসা উল্কা।

বিজ্ঞানীরা মনে করেন, রোগোলিথে থাকা সেই পানির বেশির ভাগটা চাঁদেই সঞ্চিত রয়েছে। চাঁদের মেরু অঞ্চল, যা সর্বদা ছায়ায় ঢাকা থাকে, সেখানেই রয়েছে পানি। প্রায় ৫০ বছর আগে চাঁদ থেকে ওই রোগোলিথ সংগ্রহ করা হয়েছিল। তা পরীক্ষা করে আজও বিজ্ঞানীরা জানতে পারছেন নিত্যনতুন জিনিস। সেই মাটি ভেদ করছে সৌরজগতের নানা রহস্য।

তবে বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, টনিরা যে রোগোলিথ পরীক্ষা করেছেন, তা চাঁদের নির্দিষ্ট একটি এলাকার। চাঁদের বাকি অংশের রোগোলিথে কী লুকিয়ে রয়েছে, তা কিন্তু এখনও অধরা। তাই চাঁদ থেকে ছুটে আসা উল্কারা পৃথিবীর সাগর, মহাসাগরকে পানি পূর্ণ করেনি, এ কথা এখনই বলা যাবে না। চাঁদের বিভিন্ন এলাকা থেকে রোগোলিথ সংগ্রহ করে পরীক্ষা করা হলে তবেই জানা যাবে আসল সত্য।