আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের বার্ষিক ক্রীড়া দিবস সম্পন্ন

সকলের প্রতি অধ্যক্ষের কৃতজ্ঞতা

admin16-01-2026 05:49:40 PMদেখেছেন 430 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের বার্ষিক ক্রীড়া দিবস সম্পন্ন

২৪ঘণ্টা অনলাইন : পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে উঠেছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। গত ১৫ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া দিবস।

বার্ষিক ক্রীড়া দিবসের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এবং অনুষ্ঠানের সভাপতি সিস্টার মেবেল কস্তা, আরএনডিএম। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহার্ধমপ্রদেশের সহকারী বিশপ- বিশপ সুব্রত গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট গ্রেগরী হাই স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি, কোতোয়ালী থানার শিক্ষা অফিসার ফারহানা শাহীন লিপি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা সিস্টার শিপ্রা রোজারিও, আরএনডিম।

প্রধান অতিথি বিশপ সুব্রত বনিফাস গমেজ  বলেন, ‘সকল শিক্ষার্থী পড়াশুনার পাশাপাশি মানসিক ও শারিরিক বিকাশের জন্য খেলাধুলা করতে হবে। ছাত্রীদের এই নৈপুণ্য প্রতিষ্ঠানকে গর্বিত করবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি সিস্টার মেবেল কস্তা আরএনডিএম সফল আয়োজনের পাশে থাকার জন্য অভিভাবকদের শুভেচ্ছা জানান। শিক্ষকদের পরিশ্রম ও পরিকল্পনার কারণেই কোনো বিচ্যুতি ছাড়াই পুরো প্রতিযোগিতা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আগামীতেও সকলের এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি উপস্থিত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে জাতীয় সংগীত পরিবেশন ও কুজকাওয়াজ দিয়ে। ক্রীড়া দিবসের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ‘ড্রিল ডান্স’ এবং মার্চ পাস্ট। মিউজিকের তালে তালে শিক্ষার্থীদের ছন্দময় শারীরিক কসরত অভ্যাগতদের বিমোহিত করে। পাশাপাশি গার্লস গাইডের সুশৃঙ্খল মার্চ পাস্ট এবং অভিবাদন ছিল অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক। এ ছাড়া খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বটি ছিল রঙের বৈচিত্র্যে বর্ণিল।

উৎসবের সূচনা লগ্নে স্বয়ং অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা আরএনডিএম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। প্রতিযোগীতা পর্বে শিক্ষার্থীরা শ্রেণি ও গ্রুপভিত্তিক অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা দৌড়, পালকিতে বউ নিয়ে দৌড়, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, মোরগ লড়াই, অংক কষা, যেমন খুশি তেমন সাজই ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি সভাপতিসহ অন্যান্য অতিথিরা। প্রতিযোগী ও বিজয়ীদের চোখেমুখে আনন্দে ভেসেছেন অভিভাবকরাও। অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী উপস্থিত ছিল। 

উল্লেখ্য, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের প্রাচীনতম এবং নামকরা নারী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি এক শতাব্দীরও বেশি পুরনো একটি প্রতিষ্ঠান। বছর হিসেবে ১১৪-তে পা দিয়েছে। ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত এবং ক্যাথলিক মিশনারি দ্বারা পরিচালিত। এই প্রতিষ্ঠানটি ১৯১২ সালে 'কংগ্রেগেশন অফ আওয়ার লেডি অফ মিশনস' [আরএনডিএম] নামক ক্যাথলিক সন্ন্যাসিনী সংঘ দ্বারা পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সুশিক্ষিত করার পাশাপাশি তাদের মধ্যে সততা, সেবা এবং দেশপ্রেম জাগ্রত করা। প্রতিবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের পাসের হার প্রায় শতভাগ এবং গৌরবজনক।