আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ব্রণের দাগ দূর করুন ভেষজ ফেসপ্যাক ব্যবহারে

admin16-01-2026 05:38:11 PMদেখেছেন 119 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্রণের দাগ দূর করুন ভেষজ ফেসপ্যাক ব্যবহারে

২৪ঘণ্টা অনলাইন : আজকাল অনেকেই রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করেন- যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এতে ত্বকে ব্রণসহ নানা সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে, প্রাকৃতিক এবং ভেষজ ফেসপ্যাক ব্যবহার সবচেয়ে নিরাপদ। কিছু কিছু ফেসপ্যাক ব্রণের দাগ দূর করতে খুবই কার্যকর। যেমন-

প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য
ত্বক উজ্জ্বল করার জন্য বেসন এবং হলুদের ফেসপ্যাক প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে । দুই চা চামচ বেসন, গোলাপ জল ও এক চিমটি হলুদ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন । পুরো মুখে লাগান ৷ ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন । এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করবে এবং ব্রণের দাগ কমাবে ।

তৈলাক্ত ত্বকের জন্য
যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং ব্রণের সমস্যা থাকে, তাহলে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে নিন । পুরো মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন । ধুয়ে ফেললে, ত্বক পরিষ্কার, তেলমুক্ত এবং সতেজ লাগবে।

উজ্জ্বলতার জন্য
দুই চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে হাফ চা চামচ চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এতে ত্বক নরম এবং উজ্জ্বল হবে। ব্রণের সমস্যা কমবে। 

নিম পাতার পেস্ট
নিম পাতা পেষ্ট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে, একটি মিশ্রণ তৈরি করুন এবং মুখে লাগান । ব্রণ-মুক্ত এবং পরিষ্কার ত্বক পেতে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন ।

এসব ঘরোয়া ভেষজ ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক শুধু প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয় তা নয় বরং এটিকে ভেতর থেকে সুস্থ রাখতেও সাহায্য করে। যে কোনো প্যাক লাগানোর আগে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।