আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ছবিতে বিশ্বকাপ

হাদিসের কথা, নববী ঘোষণায় রমজানে উমরাহর বিশেষ ফযিলত

admin05-01-2026 10:20:32 PMদেখেছেন 159 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হাদিসের কথা, নববী ঘোষণায় রমজানে উমরাহর বিশেষ ফযিলত

২৪ঘণ্টা অনলাইন : ইসলামে ইবাদতের মূল্য শুধু বাহ্যিক রূপ বা পরিমাণ দিয়ে নির্ধারিত হয় না; বরং নিয়ত, সময় ও পরিস্থিতির গুরুত্বের ওপরও তা গভীরভাবে নির্ভরশীল। অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক দায়িত্ব, অভাব কিংবা অনিবার্য বাস্তবতা মানুষের ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য রহমতের বিকল্প পথ খুলে দেন; যেন কেউ হতাশ না হয়, কেউ নিজেকে বঞ্চিত মনে না করে। রমাযান মাসে উমরাহ আদায়ের যে অসাধারণ ফযিলত, নিম্নোক্ত হাদিসটি তারই উজ্জ্বল প্রমাণ।

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ حَجَّتِهِ قَالَ لأُمِّ سِنَانٍ الأَنْصَارِيَّةِ مَا مَنَعَكِ مِنْ الْحَجِّ قَالَتْ أَبُو فُلاَنٍ تَعْنِي زَوْجَهَا كَانَ لَهُ نَاضِحَانِ حَجَّ عَلَى أَحَدِهِمَا وَالآخَرُ يَسْقِي أَرْضًا لَنَا قَالَ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تَقْضِي حَجَّةً أَوْ حَجَّةً مَعِي

ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ হতে ফিরে এসে উম্মে সিনান (রা.) নামের এক আনসারী মহিলাকে বললেন, হজ আদায় করাতে তোমাকে কিসে বাধা দিল? তিনি বললেন, অমুকের আববা অর্থাৎ তাঁর স্বামী, কারণ পানি টানার জন্য আমাদের মাত্র দু’টি উট আছে। একটিতে সাওয়ার হয়ে তিনি হজ আদায় করতে গিয়েছেন। আর অন্যটি আমাদের জমিতে পানি সিঞ্চনের কাজ করছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাযান মাসে একটি ‘উমরাহ আদায় করা একটি ফরজ হজ আদায় করার সমান অথবা বলেছেনঃ আমার সাথে একটি হজ আদায় করার সমান। (বুখারি, হাদিস : ১৮৬৩)

অতএব, আসুন আমরা আল্লাহর রহমতের এই সুবর্ণ সুযোগকে অবহেলা না করি। যাদের জন্য ফরজ হজ আদায় করা সম্ভব হয়নি, তারা যেন রমাযানের পবিত্র সময়ে উমরাহ আদায়ের মাধ্যমে নিজেদের নেকির পাল্লা ভারী করার চেষ্টা করি। আর যাদের সে সামর্থ্যও নেই, তারা যেন অন্তত এই হাদিস থেকে আল্লাহর দয়ার ব্যাপকতা উপলব্ধি করে নিয়ত, ইখলাস ও ইবাদতে যত্নবান হই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করেন। আমিন।