আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ছবিতে বিশ্বকাপ

হাদিসের কথা, হাদিসে বর্ণিত তিন চরিত্র, যাদের আখিরাত অন্ধকার

admin25-01-2026 10:58:33 PMদেখেছেন 164 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হাদিসের কথা, হাদিসে বর্ণিত তিন চরিত্র, যাদের আখিরাত অন্ধকার

২৪ঘণ্টা   অনলাইন : ইসলাম শুধু বাহ্যিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের নিয়ত, চরিত্রের বিশুদ্ধতা এবং সামাজিক আচরণের নৈতিকতাকেও কঠোরভাবে মূল্যায়ন করে। কিছু গুনাহ আছে, যেগুলো মানুষ সমাজে তেমন অপরাধ মনে না করলেও আল্লাহ তাআলার নিকট সেগুলোর পরিণতি অত্যন্ত ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই কিছু মারাত্মক চরিত্রগত অপরাধের কথা উম্মতের সামনে তুলে ধরেছেন; যেগুলোর শাস্তি শুধু আখিরাতে আগুন নয়; বরং আল্লাহর দৃষ্টি ও সম্বোধন থেকেও বঞ্চিত হওয়া।

এরই প্রেক্ষিতে আবূ বকর ইবনে খাল্লাদ আল বাহিলী (রহ.), আবূ যার (রা.) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الْمَنَّانُ الَّذِي لاَ يُعْطِي شَيْئًا إِلاَّ مَنَّهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْفَاجِرِ وَالْمُسْبِلُ إِزَارَهُ ‏"‏ ‏.‏

আবূ বকর ইবনে খাল্লাদ আল বাহিলী (রহ.) ... আবূ যার (রা.) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ জন্য কথা বলবেন না।
(১) খোঁটা দাতা, যে ব্যাক্তি কিছু দান করেই খোঁটা দেয়, (২) যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং (৩) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে ইযার পরিধান করে। (মুসলিম, হাসিদ : ১০৬)

 হাদিসের ব্যাখ্যা

এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন, যাদের অপরাধের ভয়াবহতা এতটাই গভীর যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না; এটাই তাদের জন্য চরম লাঞ্ছনা ও কঠিন শাস্তির পূর্বাভাস। সেই তিন ব্যক্তি হচ্ছে-

প্রথমজন খোঁটা দানকারী : যে ব্যক্তি দান করে উপকারের কথা স্মরণ করিয়ে দেয় বা দানকে অপমানের অস্ত্র বানায়। ইমাম নববী (রহ.) বলেন, ‘দান যদি আত্মশুদ্ধির পরিবর্তে অহংকার ও মানুষকে ছোট করার মাধ্যম হয়, তবে তা ইবাদত না থেকে গুনাহে পরিণত হয়।
’ (শরহে মুসলিম)

দ্বিতীয় জন মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয়কারী : ইমাম ইবনে হাজার আল-আসকালানী (রহ.) উল্লেখ করেন, এই গুনাহে দুটি অপরাধ একত্রিত হয়; একটি মিথ্যার অপরাধ, অন্যটি মানুষের হক নষ্ট করা। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বড় গুনাহসমূহের অন্তর্ভুক্ত করেছেন। (ফাতহুল বারী)

তৃতীয় জন অহংকারবশত টাখনুর নিচে ইযার ঝুলিয়ে পরিধানকারী: এখানে মূল অপরাধ কাপড় নয়; বরং অহংকার। ইমাম কুরতুবী (রহ.) বলেন, “যে কাজ অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায়, তা বাহ্যিকভাবে সামান্য হলেও আখিরাতে ভয়াবহ পরিণতির কারণ হয়।
”

এই তিন শ্রেণির মানুষের মাঝে একটি সাধারণ বৈশিষ্ট্য স্পষ্ট—আত্মঅহংকার, মানুষের হক তুচ্ছ করা এবং আল্লাহর নিকট নিজের অবস্থান ভুলে যাওয়া। তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না; যা জান্নাতপ্রত্যাশী বান্দার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য।

লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক