আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

আরশকে যেমন ভেবেছিলাম, তেমন নয় : সুনেরাহ

Tania Jaha04-01-2026 04:36:19 PMদেখেছেন 144 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আরশকে যেমন ভেবেছিলাম, তেমন নয় : সুনেরাহ

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছরে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে এই জুটি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তাদের পর্দার রসায়ন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এই দুই তারকা অংশ নিয়েছিলেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে। সেখানে আড্ডায় উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন, কাজ এবং একে অপরের প্রতি ধারণা। 

আড্ডার একপর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয়। একটি ভিডিও দেখানো হয়। দেখা যায়, অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশের জন্য এক ছোটখাটো শাস্তি। বলেন, আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।

পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন, আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি। আরশ খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল বেশ ইতিবাচক। জানান, শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস পেয়েছেন।  সুনেরাহ বলেন, আমি এত ভালো কিছু আশা করিনি। কাজ শুরুর আগে ভেবেছিলাম, আরে নাটকই তো করে! কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। গুছিয়ে কাজ করে, ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে।  সুনেরাহ আরও যোগ করেন, শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন সে অনেক দুষ্টুমি করে।

উল্লেখ্য, দেশের ছোট পর্দার রোম্যান্টিক জুটি হিসেবে আরশ-সুনেরাহ বর্তমানে ভক্তদের পছন্দের শীর্ষে। সম্প্রতি এই জুটির একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। সুনেরাহ নিজেই তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছিলেন। পোস্টটি মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে। এই ছবিটি ঘিরে তৈরি হওয়া গুঞ্জন ও ব্যাখ্যার বিষয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন সুনেরাহ নিজেই। জানিয়েছিলেন, ছবিটা আমি হঠাৎই পোস্ট করেছি। কিন্তু কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।