আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’

Tania Jaha04-01-2026 04:30:03 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’

২৪ ঘণ্টা অনলাইন : দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের কাছে ‘কোয়েল মল্লিক’ নামেই ব্যাপক জনপ্রিয় টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, কোয়েল তার আসল নাম নয়। মূলত তার প্রথম সিনেমার পরিচালকের একটি অনিচ্ছাকৃত ভুলের কারণে গত ২০ বছর ধরে তাকে দর্শক এই নামেই চিনে আসছে। 

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল নাম ‘রুক্মিণী মল্লিক’। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে কোয়েল তার ডাকনাম। কোয়েল বলেন, পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে না জিজ্ঞেস করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।

অভিনেত্রী মজা করে জানান, তার আসল নাম যদি সিনেমায় ব্যবহৃত হতো, তবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল হয়ে যেত। সেক্ষেত্রে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিণীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা তাকে কোয়েল হিসেবে চেনেন এবং এই নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

কোয়েল মল্লিক বর্তমানে তার নতুন সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে কামব্যাক করেছেন তিনি। গুঞ্জন রয়েছে, অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-তে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।

পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’ | ২৪ঘণ্টা