আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

Tania Jaha03-01-2026 03:34:26 PMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

২৪ ঘণ্ট অনলাইন : দীর্ঘদিনের বিরতি ও নানা বিতর্কের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। আগামী ২০২৬ সালের দুর্গাপূজায় তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে- এমনটিই খবর পাওয়া গেছে। ২০২৫ সালে প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন দেব-শুভশ্রী। তবে সিনেমাটি মুক্তির পর প্রচারণায় শুভশ্রীর অনুপস্থিতি এবং একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই মান-অভিমান কাটিয়ে আবারও এই জুটির ফেরার খবর পাওয়া গেল। আর এতে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। 

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়, যা তাদের ফেরার গুঞ্জনকে আরও জোরালো করে।  এখন পর্যন্ত নতুন এই সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সংমিশ্রণ থাকবে বলে জানা গেছে। 

এর আগে দেব-শুভশ্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রয়োজনে জুটি বাঁধতে পারেন তারা। তা শুনে অনুরাগীরাও আশায় বুক বেঁধেছিলেন; এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হয়তো। বিগত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তাদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত কারণে দূরত্ব তৈরি হওয়ায় দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি।