আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

অসুস্থ তৌসিফকে বুলিং, মামলা করবেন গায়ক

Tania Jaha03-01-2026 03:31:00 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অসুস্থ তৌসিফকে বুলিং, মামলা করবেন গায়ক

২৪ ঘণ্টা অনলাইন : স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। তবে এমন কঠিন সময়ে সামাজিক মাধ্যমে তীর্যক মন্তব্য ও মিথ্যা তথ্য ছড়ানোর শিকার হয়েছেন- এমনই অভিযোগ তার। এছাড়াও তার পরিবারকে হেয় করায় আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন এই গায়ক। শনিবার সকালে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে তৌসিফ তার ক্ষোভ প্রকাশ করেন লেখেন, প্রিয় শ্রোতারা, মনোযোগ দিয়ে পড়বেন প্লিজ। গতকাল আমার স্ট্রোকের খবরে বেশ কিছু ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। এটাতে আমার যায় আসে না, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে সাইবার নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি।

তৌসিফ তার পোস্টে জানান, তার নাম ও পারিবারিক পরিচয় নিয়ে ভুল তথ্য ছড়ানোয় তিনি মর্মাহত। লেখেন, আমার বাবা একজন বিসিএস ক্যাডার, তিনি তিন জেলায় সিভিল সার্জন ছিলেন। আমরা তিন ভাই-বোন এবং আমাদের পরিবারের বাকি সদস্যরাও ডাক্তার। ছোট ভাই একজন মেধাবী প্রকৌশলী। যারা আমার ও আমার পরিবার সম্পর্কে লেখে, তাদের জানা উচিত একজন শিশু বিশেষজ্ঞ হতে বা একজন কার্ডিওলজিস্ট হতে কত পড়াশোনা করতে হয়। নিজের পরিচয় স্পষ্ট করে তৌসিফ উল্লেখ করেন, আমি শুধু বলতে চাই, আমার নাম ডাক্তার তৌসিফ আহমেদ। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পড়াশোনা করেছি। এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা বা টিউশন ফি কত, তা নিয়ে যারা ভুল ধারণা দিয়েছেন তাদের বিষয়টি জানা উচিত।

অসুস্থতার বিষয়ে ‘দূরে কোথাও’ খ্যাত এই গায়ক লেখেন, আমার হার্টের সমস্যা ও ডায়াবেটিস আরও ১৫ বছর আগেই ধরা পড়েছিল। মূলত ‘সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া’র কারণে আমার এই স্ট্রোক হয়েছে। আমার বাবা-মা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকে আসলেও তাদের কোনো অহংকার নেই। ক্ষোভ প্রকাশ করে তৌসিফ আরও বলেন, প্লিজ আমার পরিবারকে ছোট করবেন না। তারা সবাই অনেক মেধাবী ও মানুষের সেবা করে যাচ্ছে। আমার মনে হয়েছে আমার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে আমার পরিবারকে হেয় করা হয়েছে এবং আমার সম্মানের ক্ষতি হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আজ-কালকের মধ্যেই নেব ইনশাআল্লাহ।

সবশেষে তিনি অনুরোধ করে বলেন, আমার সম্পর্কে না জেনে প্লিজ মিথ্যা কোনো গুজব ছড়াবেন না। আপনি শত কোটি টাকার হিসেবে অন্য কাউকে গরীব বলতে পারেন না। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় স্ট্রোক করে মাথায় আঘাত পান তৌসিফ। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার তিনি বাসায় ফেরেন। এর আগে ২০২২ ও ২০২৪ সালেও তিনি দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকা এই শিল্পী সবার কাছে দোয়া চেয়েছেন।