আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আবার কোর্টে ফিরছেন ৪৫ বছরের ভেনাস

Tania Jaha02-01-2026 11:47:21 PMদেখেছেন 147 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আবার কোর্টে ফিরছেন ৪৫ বছরের ভেনাস

২৪ঘণ্টা অনলাইন : গত মাসেই বিয়ে সেরেছেন ভেনাস উইলিয়াম। সাত বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আবার কোর্টে ফিরছেন। ৪৫ বছরের খেলোয়াড়কে দেখা যাবে অস্ট্রেলিয়ান ওপেনে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আয়োজকেরা ওয়াইল্ড কার্ড দিয়েছেন তাঁকে।

পাঁচ বছর পর আবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন ভেনাস। অস্ট্রেলিয়ান ওপেনে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সের মহিলা প্রতিযোগী। ভেনাস ভেঙে দেবেন জাপানের কিমিকো ডেটের নজির। তিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে খেলেছিলেন।

অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পেয়ে অভিভূত ভেনাস। বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় বলেছেন, ‘‘আবার অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়ে আমি দারুণ উত্তেজিত। প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে রয়েছি। অস্ট্রেলিয়ান ওপেনে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আবার খেলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ আমার টেনিসজীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’ উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন 
ভেনাস। সে বার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন আমেরিকার টেনিস খেলোয়াড়।

ভেনাস কখনও অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলস চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০০৩ এবং ২০১৭ সালে ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি তাঁর। তবে মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন। মেলবোর্ন পার্কে ভিনাস ৫৪টি সিঙ্গলস ম্যাচ জিতেছেন। হেরেছেন ২১টি। অস্ট্রেলিয়ান ওপেনের দু’সপ্তাহ আগে নিউ জ়িল্যান্ডে অকল্যান্ড ওপেন খেলবেন ভিনাস। সেখানেও তিনি ওয়াইল্ড কার্ড পেয়েছেন।