আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ছবিতে বিশ্বকাপ

মানুষ

admin01-01-2026 10:02:53 PMদেখেছেন 167 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মানুষ

২৪ঘণ্টা   অনলাইন : একবার খুব কনকনে ঠাণ্ডা পড়েছিল। একটা কুকুরছানা শীতে খুব কাঁপছিল আর ‘ঘ্যাওয়াও ঘ্যাওয়াও’ করে কাঁদছিল। কুকুররা তো মানুষের মতো অতশত বোঝে না। আর মানুষের মতো ওদের কম্বল নেই, লেপ নেই, কাঁথা নেই, নেই জ্যাকেটও। মানুষরা খেতে দিলে ওরা খায়, পরতে দিলে পরে। আমরা যেমন বিপদে পড়লে মাকে ডাকি, বাবাকে ডাকি, বিধাতাকে ডাকি; কুকুর বিপদে পড়লে মনে হয় মানুষকে ডাকে। তাই মা কুকুরটা ছানার কষ্টে চিন্তিত হয়ে মনে মনে বলল, ‘যদি একটা মানুষ আসত, তাহলে সে আমার ছানাকে একটা কম্বল দিত।’

ঠিক তখনই সেখান দিয়ে একটা লোক ব্যাঙ ধরতে যাচ্ছিল। লোকটা কুকুরছানার ঘ্যানঘ্যান কান্নায় রেগে গিয়ে তাকে মারল এক লাথি। ছানাটি সেই লাথির ধাক্কায় পাশের ঝোপের মধ্যে পড়ে গেল আর ব্যথায় ‘খ্যাঁক’ করে উঠে আরো জোরে ‘ঘ্যাওয়াও ঘ্যাওয়াও’ করে কাঁদতে লাগল।

এসব দেখে মা কুকুরটা ভাবতে লাগল, ‘এ তো মানুষ নয়, মানুষের মতো দেখতে অন্য কোনো জন্তু হবে। মানুষ হলে আমার ছানাকে মারত না।’মা কুকুরটা তখন ছানার কষ্টে আরো চিন্তিত হয়ে পড়ল। ভয় পেয়ে ভাবল, ‘হায়, এখন যদি বাঘ আসে! তাহলে ছানাটাকে খেয়ে ফেলবে।’

আর ঠিক তখনই একটা বাঘ ওই পথ দিয়ে যাচ্ছিল। বাঘটা দেখে মা কুকুরটা ভয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে গেল, কিন্তু মনে মনে ছানার জন্য কাঁদতে লাগল। বাঘ করল কী, কুকুরছানার ঘাড় ধরে জঙ্গলের মধ্যে একটা আগুনের পাশে রেখে চলে গেল।আর আগুনের তাপ পেয়ে কুকুরছানাটার গা থেকে শীত চলে গেল। সে আরামে ঘুমিয়ে পড়ল।

মা কুকুরটা লুকিয়ে লুকিয়ে সব দেখল। ছানার আরামে তার আনন্দ হলো। সে তখন ভাবল, ‘আহা! বাঘ মনে করে অন্যায় করেছি, এ-ই তো মানুষ।’ মা কুকুরটা তখন ছানাকে কোলে নিয়ে খুব করে আদর করে বলল, ‘জানো বাছা, মানুষরা সব পারে, তারা পশুপাখিরও রূপ ধরতে পারে। আজ একটা মানুষ বাঘের রূপ ধরে তোমাকে আগুনের পাশে রেখে গেছে, তাই তুমি ভালো আছ।’

 

মানুষ | ২৪ঘণ্টা