আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

Tania Jaha12-11-2025 06:09:20 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

২৪ ঘণ্টা অনলাইন : গত ৭ নভেম্বর মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী জারিন খান। প্রবাদপ্রতিম অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। প্রয়াত অভিনেত্রীকে শেষবার দেখতে ছুটে গিয়েছিলেন বলিউডের বিশিষ্টজনেরা। সম্প্রতি মুম্বাইয়ে জারিন খানের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই স্মরণসভায় যোগ দিয়েছিলেন তার পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের তারকারা। প্রয়াত জারিন খানের প্রাক্তন জামাতা, বলিউড সুপারস্টার হৃতিক রোশানও এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। স্মরণসভায় হৃতিক তার সঙ্গে ‘প্রাক্তন শাশুড়িমা’ জারিন খানের সম্পর্কের সমীকরণ নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন। এককথায় স্মৃতির পাতায় ডুব দিয়ে তিনি বলেন, ‘জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।’ প্রাক্তন শাশুড়ির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উঠে আসে তার এই মন্তব্যে।

হৃতিক রোশন ছাড়াও এদিন প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় আরও যোগ দিয়েছিলেন সাইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন সহ বলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় এই স্মরণসভার একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন জারিন কন্যা ফারাহ খান আলী। ভিডিওটি দ্রুতই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিও পোস্ট করে ফারাহ তার অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি ছিলেন শুধু আমার মা, আমার পৃথিবী। তার কাছে সকলের গুরুত্ব সমান ছিল। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। আমরা তার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’ মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সুজান খান। প্রাক্তন স্ত্রীর জীবনের এমন কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন হৃতিক নিজে। অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিলেন। 

প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক | ২৪ঘণ্টা