আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব - মিথিলা

Tania Jaha12-11-2025 06:04:03 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব - মিথিলা

 ২৪ ঘণ্টা অনলাইন : দেশের প্রথম সারির মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশেষ করে মডেলিংয়ে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন তিনি। মডেল হিসেবে সুপরিচিত হলেও ২০১৯ সালের ডিসেম্বরে ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান মিথিলা। শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়; প্রায়ই তার খোলামেলা ছবি ভক্তদের মাঝে উত্তাপ ছড়ায়।  তানজিয়া জামান মিথিলার ক্যারিয়ারে মডেলিংই মূখ্য। লড়াই করেছেন দেশ-বিদেশের বহু সুন্দরী প্রতিযোগীতায়। ২০১৯ সালে 'ফেস অব বাংলাদেশ' এবং 'ফেস অব এশিয়া ২০১৯'-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একই বছর 'মিস সুপারন্যাশনাল' বাংলাদেশ ২০১৯-এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান। ২০২০ সালেও তিনি 'মিস ইউনিভার্স বাংলাদেশ' নির্বাচিত হয়েছিলেন, যদিও সেবার সময় স্বল্পতা ও করোনাকালিন প্রস্তুতির ঘাটতিতে মূল আসরে যাওয়া হয়নি তার।

শোবিজ অঙ্গনের বাইরে ব্যক্তিজীবন নিয়েও মিথিলা একাধিকবার আলোচনায় এসেছেন। বিলাসী জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার নাম জড়ানো ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। অতীতের আলোচনা-সমালোচনা ছাপিয়ে মিথিলা এখন নতুন করে খবরের শিরোনামে। তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর, গেল অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন।

বর্তমানে থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন মিথিলা। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্বে তিনি ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছেন, যা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য। এই অর্জনে জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, জান্নাতুল পিয়া সহ বিনোদন অঙ্গনের অনেকেই তার জন্য ভোট চেয়েছেন। আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছেন, 'আমি কাঁদছি... আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।' আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম অংশ নিলেও, মিথিলার এই ভোটিং সাফল্য দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।