আলোচিত❯
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানাঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

কেউ এককভাবে সরকার গঠন করলে তা বেশিদিন টিকবে না : সারজিস

Tania Jaha28-10-2025 06:13:47 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কেউ এককভাবে সরকার গঠন করলে তা বেশিদিন টিকবে না : সারজিস

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর লড়াইয়ে জামায়াত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। বিগত সময়ে বিএনপি কখনও তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে, সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি। আবার জামায়াত সংসদে কখনোই বৃহৎ একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় আগামীর বাংলাদেশে সংসদে স্থিতিশীলতা এবং সব ধরনের অপশক্তির সঙ্গে লড়াইয়ের জন্য এনসিপি এবং নতুন প্রজন্মের একটা বড় প্রতিনিধি আবশ্যক বলে আমরা মনে করি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল; আওয়ামী লীগ ও তাদের দোসরা। এই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান যে রাজনৈতিক শক্তিগুলো আমরা এক সঙ্গে লড়াই করেছিলাম। আমরা মনে করি এই সব রাজনৈতিক শক্তির একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন। আগামীর সংসদে যেকোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না। সেই জায়গা থেকে এনসিপি মনে করে তাদের শক্তিশালী যে ভিত্তি, যেটি সাংগঠনিক ভিত্তি। সেটি সবার আগে শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করেছি। বর্তমানে প্রত্যেকটি জেলা ও মহানগরসহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা জেলার সমন্বয় সভা করেছি।

তিনি আরও বলেন, আমাদের যারা পদপ্রত্যাশী আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দেব। আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য হোক, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হোক, জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য হোক, এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায়। জনগণের প্রতিনিধিত্ব সংসদে করতে চায়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কেউ এককভাবে সরকার গঠন করলে তা বেশিদিন টিকবে না : সারজিস | ২৪ঘণ্টা