আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

সূর্যের টানে ধ্বংস হওয়া থেকে পৃথিবীকে রক্ষা করেছিল বৃহস্পতি : নতুন গবেষণা

admin27-10-2025 11:56:17 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সূর্যের টানে ধ্বংস হওয়া থেকে পৃথিবীকে রক্ষা করেছিল বৃহস্পতি : নতুন গবেষণা

২৪ঘণ্টা  অনলাইন : সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি তার প্রাথমিক বিকাশের সময় এমন একটি ভূমিকা রেখেছিল, যার কারণে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যের টানে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। বিজ্ঞানীরা সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পরিচালিত এ গবেষণার ফল সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে গত ২২ অক্টোবর প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, সৌরজগতের প্রাথমিক অবস্থায় বৃহস্পতি দ্রুত আকারে বড় হতে থাকায় সূর্যকে ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণার প্রবাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে পৃথিবী, শুক্র ও মঙ্গল গ্রহ গঠনের উপাদানগুলো সূর্যের দিকে টেনে নেওয়া থেকে রক্ষা পায়।

গবেষক ও সহলেখক অধ্যাপক আন্দ্রে ইজিদোরো জানান, বৃহস্পতির শক্তিশালী মাধ্যাকর্ষণ কেবল সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহগুলোর কক্ষপথ স্থিতিশীল রাখেনি। বরং, পুরো সৌরজগতের কাঠামোও প্রভাবিত করেছে। তিনি বলেন, যদি বৃহস্পতি না থাকত, তবে আজ পৃথিবী হয়তো আমাদের পরিচিত রূপে টিকে থাকতো না। 

কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে গবেষক দলটি বিশ্লেষণ করে দেখেছেন, বৃহস্পতির দ্রুত বৃদ্ধি সূর্যকে ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণার স্তরে ঢেউ সৃষ্টি করে। এতে আংটির মতো ঘন বৃত্ত তৈরি হয়, যা ‘মহাজাগতিক যানজট’-এর মতো কাজ করে। এসব ঘন স্তরে ধূলিকণা আটকে যায় এবং সূর্যের ভেতরে পড়ে না গিয়ে গ্রহ গঠনের উপাদানে রূপ নেয়।

বৃহস্পতির বিকাশের ফলে সৌরজগতে এক প্রশস্ত ফাঁক সৃষ্টি হয়, যা সৌরজগতকে দুই ভাগে—অভ্যন্তরীণ ও বহিরাগত অংশে বিভক্ত করে। এই বিভাজন এক অংশের উপাদানকে অন্য অংশের সঙ্গে মিশতে বাধা দেয়। ফলে আজও উল্কাপিণ্ডে সৌরজগতের ভেতর ও বাইরের ভিন্ন ভিন্ন রাসায়নিক গঠন লক্ষ্য করা যায়।

গবেষকরা আরও জানান, বৃহস্পতির সৃষ্টি ও বিকাশের ফলে সৌরজগতের গ্যাস ও ধূলিকণার প্রবাহ নিয়ন্ত্রিত হয়, এবং সেটিই নতুন গ্রহ ও উল্কাপিণ্ড গঠনের সুযোগ তৈরি করে। তাদের গবেষণায় যে আংটি ও ফাঁকের কাঠামোর কথা বলা হয়েছে, তা চিলির আটাকামা টেলিস্কোপ দিয়ে দেখা নবীন নক্ষত্রমণ্ডলীতেও দেখা গেছে।