আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ঈদে মুক্তি পাবে পরীমণির সিনেমা

admin27-10-2025 11:24:42 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঈদে মুক্তি পাবে পরীমণির সিনেমা

২৪ঘণ্টা  অনলাইন : বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্বকালীন বিরতির পর আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’। 

২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারব।” 

সিনেমাটিতে পরীমণিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’ রূপে, আর তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, ‘রায়হান’ নামে এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

নিজের প্রত্যাবর্তন নিয়ে পরীমণি বলেন, “এই সিনেমা আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই সিনেমার মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে ‘ডোডোর গল্প’-এর সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ভালোবাসবেন।” 

‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা। এ নির্মাতা বলেন, “একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি এই সিনেমায়। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের জার্নি তুলে ধরা হয়েছে সিনেমায়।” 

২০২১–২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন। এতে অভিনয় করেছেন মোট ৮৭ জন শিল্পী, আর শুটিং হয়েছে দেশের ২৫টিরও বেশি লোকেশনে। 

প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “এটা এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে মায়ের নিরন্তর অনুসন্ধান শেষে সে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সন্তানকে। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। আশা করি, এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।” 

এদিকে, জন্মদিন উদযাপনের জন্য বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমণি। তার হাতে আপাতত নতুন কোনো সিনেমার কাজ নেই। অন্যদিকে নায়ক সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের আগস্টে দেশটিতে পাড়ি জমিয়েছেন তিনি।