আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

Tania Jaha25-10-2025 06:09:50 PMদেখেছেন 134 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

২৪ ঘণ্টা অনলাইন : দিনভর মাথাব্যাথা, কাজ হচ্ছে না ওষুধেও। রীতিমতো যেন দুঃসংবাদই দিয়ে বসলেন হলিউডের মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। সম্প্রতি নিজের টিভি শো-‘দ্য কার্দাশিয়ানস’এ তিনি জানালেন, বিরল-বিপজ্জনক রোগে ভুগছেন এই তারকা। জানা গেছে, ‘ব্রেন অ্যানিউরিজম’ অসুখে ভুগছেন কিম। সম্প্রতিই তার ধরা পড়েছে এই রোগ। ‘অ্যানিউরিজম’ শব্দটি অনেকের কাছে অপরিচিত। এটি এমন একটি সমস্যা, যা অজান্তে শরীরের মধ্যে জন্ম নেয়, কখনও আজীবন থেকে যায়। এই রোগের উপসর্গ এতটাই প্রকট যে রোগীকে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে।

অভিনেত্রীর এই অসুস্থতার খবর ‘দ্য কার্দাশিয়ানস’-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বে বিষয়টি উঠে আসে। গত বৃহস্পতিবার প্রকাশিত ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ শিরোনামের পর্বে দেখা যায়, ৪৫ বছর বয়সী কিম মস্তিষ্কের স্ক্যান করাচ্ছেন। মনিটরে স্ক্যানের ছবি দেখতে দেখতে তিনি বলেন, ‘একটা ছোট অ্যানিউরিজম আছে।’ এ সময় তার বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কার বিস্ময় বনে যান। ডাক্তারের সঙ্গে আলোচনার সময় কিম আরও বলেন, ‘তারা বলেছে, এটা হয়তো শুধু মানসিক চাপের কারণেই হয়েছে।’ এর পরের দৃশ্যে কিমের সংলাপ, ‘এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ।’

তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা উপসর্গ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কিমের প্রতিনিধি দলও গণমাধ্যমে কোনো মন্তব্য দেয়নি। কিম কার্দাশিয়ান প্রথম আলোচনায় আসেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ এর মাধ্যমে। পরে তিনি ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক পণ্য তৈরি করে প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড। বর্তমানে তিনি মার্কিন বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কোটিপতি উদ্যোক্তা। ‘দ্য কার্দাশিয়ানস’-এর নতুন মৌসুমে কিম, তার মা ক্রিস জেনার ও বোনদের ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরা হচ্ছে।

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ | ২৪ঘণ্টা