আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়

Tania Jaha25-10-2025 06:03:29 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় অনস্ক্রিন জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। শুটিং চলাকালীন তাদের রসায়ন দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সেই প্রথম ১৫ বছরের ক্যারিয়ারে কোনো সহ-নায়িকার সঙ্গে শাহরুখের নাম জড়ায়! কারণ তার প্রাক্কালে ২০০৩ সালে ‘কফি উইথ করণ’-এ এসে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছিলেন কিং খানের প্রতি তার মুগ্ধতার কথা। এর তিন বছর পর ‘ডন’ ছবির প্রচারের সময়ে এক সাক্ষাৎকারে সে বিষয়ে শাহরুখকে জিজ্ঞেস করা হয়। সাক্ষাৎকারে এক প্রশ্নে শাহরুখকে জিজ্ঞেস করা হয়, ছবির এক সংলাপে প্রিয়াঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলেছেন, বাস্তবেও কি তাই? শাহরুখ তৎক্ষণাৎ উত্তর দেন, ‘প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর।’ প্রিয়াঙ্কা প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমি ইঁদুরও নই, কারও পোষাও নই।’ তখন শাহরুখ বলেন, ‘আচ্ছা, তবে প্রিয়াঙ্কা আমার পোষা খরগোশ। আমি ওকে খুব ভালোবাসি। তার ট্যালেন্টকে আমি সম্মান করি এবং কাজের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে।’

সম্প্রতি তাদের এই খুনসুটি ফের আলোচনায় দর্শকমহলে। একটা সময় বলিউডে কান পাতলেই শোনা যেত, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। ভোররাতে প্রিয়াঙ্কার বাড়ির নিচে বাদশার গাড়ি দেখা যাওয়া বা দুজনকে একই রকম ডেনিম জ্যাকেটে দেখা যাওয়ার মতো ঘটনা এই গুঞ্জনকে আরও উসকে দেয়। মাসখানেক ধরে সেই গুঞ্জন চলার পর এই দুই তারকার সম্পর্ক আর প্রকাশ্যে আসেনি। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কাজ কমিয়ে মার্কিন মুলুকে চলে গেছেন, আর শাহরুখ খান বলিউডে নতুন করে কাজ শুরু করেছেন। যদিও এই সম্পর্ক বা বিচ্ছেদের রটনা নিয়ে শাহরুখ বা প্রিয়াঙ্কা কেউই কখনও সরাসরি মুখ খোলেননি, তবুও তাদের নিয়ে আলোচনা আজও বন্ধ হয়নি।