আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জাতীয়

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে টাস্কফোর্সের অভিযান

Tania Jaha14-10-2025 05:50:57 PMদেখেছেন 140 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ট্রেনের টিকিট কালোবাজারি রোধে টাস্কফোর্সের অভিযান

২৪ ঘণ্টা অনলাইন : ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ উদ্দেশ্যে ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা ৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন রুটে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, এসব টাস্কফোর্স ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়াসহ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সাত দিনে মোট আদায় দাঁড়িয়েছে ১৭ লাখ ২৬ হাজার টাকা। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। এতে বিনা টিকিটে ভ্রমণকারী ৬ হাজার ২৭৮ জন এবং অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয় করে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত হয়।

এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে বিনা টিকিটে ৩ হাজার ২৫৭ জন এবং অন্যের আইডিতে টিকিট ক্রয়কারী ৯৮৬ জন যাত্রী ধরা পড়ে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকাসহ মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।অন্যদিকে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩ হাজার ২১ জন এবং অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকাসহ মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়। অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জন্য ১৩টি এবং পশ্চিমাঞ্চলের জন্য ১০টিসহ মোট ২৩টি টাস্কফোর্স বর্তমানে মাঠে কাজ করছে। নিয়মিত টিকিট চেকিংয়ের পাশাপাশি এই বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।আরও জানানো হয়, টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালনের সময় টিকিট যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কাজ করছেন। কোনো যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করলে বা অন্যের টিকিট ব্যবহার করলে আইন অনুযায়ী জরিমানা কিংবা জেল দেওয়া হবে।