আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

‘অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলাম’

Tania Jaha14-10-2025 05:45:29 PMদেখেছেন 140 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলাম’

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের অন্যতম সেরা সংগীতজ্ঞ, অস্কারজয়ী সুরকার এ আর রহমান। মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান অবিস্মরণীয়। তামিলনাড়ুতে বেড়ে ওঠা এই শিল্পীর কণ্ঠ এবং সুরের মূর্ছনা বারবার মুগ্ধ করেছে বিশ্বজুড়ে শ্রোতাদের। ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘রোজা’, ‘রঙ্গিলা’, ‘তাল’ তার সুপারহিট চলচ্চিত্রের তালিকা বেশ দীর্ঘ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছেন, কেন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেয়েছিলেন। মূলত, সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি ভাষা শেখার দিকে মনোযোগ দেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘প্রতিটি ভাষার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। যখন আমার সিনেমা ‘দিল সে’ এবং ‘রোজা’ দারুণ ব্যবসা শুরু করে, তখন লোকেরা তামিল গানের হিন্দিতে অনুবাদ নিয়ে নানা আলোচনা করতে শুরু করে। এই বিষয়টি আমার কাছে খুবই অপমানজনক ছিল।’ সমালোচকদের কটূক্তি প্রসঙ্গে গায়ক আরও বলেন, ‘অনেকেই তখন খারাপ মন্তব্য করতেন। কেউ কেউ বলেছিলেন, হিন্দি গানের কথাগুলো অর্থহীন। তামিল এর চেয়ে অনেক ভালো। মানুষ বলতেন, এই ধরণের কাজ আর কখনও করো না।’

তার কথায়, ‘সমস্যাটা তৈরি হয়েছিল কারণ সেই সময়ে তিনটি ভাষায় তৈরি ছবি বক্স অফিসে হিট হতো। মানুষ মূলত টাকাটাই দেখত। ঠিক তখনই আমি ডাবিং ছবির পরিবর্তে সরাসরি হিন্দি ছবির উপর মনোযোগ দিতে শুরু করি। বলতে গেলে, অপমান থেকে বাঁচতেই আমি হিন্দি শিখেছিলাম।’ ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজের অভিজ্ঞতার পরেই তিনি এই সত্যটি উপলব্ধি করেন। রহমান আরও জানান, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন থেকে কিছুটা আরবিও শিখেছিলেন। এর পরই হিন্দি শেখায় মনোযোগী হন। কিংবদন্তী পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পারেন, হিন্দি না শিখলে বলিউডে টিকে থাকা কঠিন হবে। তাই তিনি হিন্দি এবং উর্দু শেখেন। এমনকি, পাঞ্জাবি ভাষার প্রতিও তার বিশেষ দুর্বলতা রয়েছে বলে জানান এই শিল্পী