আলোচিত❯
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ভালো ঘুমের জন্য উপকারী পানীয়

admin14-10-2025 12:36:19 AMদেখেছেন 138 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভালো ঘুমের জন্য উপকারী পানীয়

২৪ঘণ্টা অনলাইন : সারারাত বিছানার এপাশ ওপাশ করছেন কিন্তু চোখে ঘুম নেই। অথচ ঘুমানো দরকার। ঘুম না হলে শারীরিক নানা ধরনের জটিলতা বাড়ে। বাড়ে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। যারা রাতে ঘুমাতে পারেন না কিংবা মাঝরাতে বার বার ঘুম ভেঙে যায় তারা ঘুমানোর আগে তিন পানীয়ের ওপর ভরসা রাখুন।  যেকোনো একটিতে চুমুক দিলে আপনার ঘুমের মান উন্নত হবে। কারণ এই পানীয় শুধু ঘুমের সমস্যা দূর করে না, কমায় মানসিক চাপও। পাশাপাশি উন্নত করে বিপাক হার। ওজন নিয়ন্ত্রণে রেখে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। 

হলুদ দুধ
ভালো ঘুমের জন্য রাতের খাবার আটটার মধ্যেই সেরে ফেলুন। এতে হজমের সমস্যা কমবে। আর ঘুমাতে যাওয়ার আগে পান করুন হলুদ মেশানো দুধ। দুধে থাকে ট্রিপটোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড, যা দেহে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের মাত্রা বাড়ায়। এতে মানসিক চাপ কমে, ঘুম ভালো হয়। অন্যদিকে, হলুদ শারীরিক প্রদাহ কমায় এবং শরীরে আরাম প্রদান করে। তাই হলুদ মেশানো দুধ পান করলে রাতে ঘুম ভালো হয়।

ক্যামোমাইল চা
সন্ধ্যায় চা-কফি পান করলে রাতে ঘুমের সমস্যা হয়। কিন্তু বিছানায় যাওয়ার আগে ক্যামোমাইলের চা পান করলে ঘুম ভালো হয়। ক্যামোমাইল চায়ে অ্যাপিজেনিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করে। এ চায়ে মেলাটোনিন থাকে, যা স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে। 

অশ্বগন্ধা চা
ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা চা পান করুন। এটি হলো ভালো ঘুমের আয়ুর্বেদিক সমাধান। এই পানীয়ও মানসিক চাপ কমায় এবং শরীরে আরাম প্রদান করে। রাতে অশ্বগন্ধা চা পানে অনিদ্রার সমস্যা সহজেই দূর হয়ে যাবে। ঘুমের মান উন্নত করতে সহায়ক এ চা। তাছাড়া হজমের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এ চা। 

 

ভালো ঘুমের জন্য উপকারী পানীয় | ২৪ঘণ্টা