আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Tania Jaha25-09-2025 06:19:38 PMদেখেছেন 153 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২৪ ঘণ্টা অনলাইন: আজ একই দিনে বাংলাদেশ দুইবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। রাতে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অলিখিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে৷ ক্রিকেটের আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের চার মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোলের লিড নেয়। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় বাংলাদেশের ফরোয়ার্ড কেড়ে নেন। এরপর গোলরক্ষক আরেক দফা বল গ্রিপে ব্যর্থ হন। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে গোল করেন। 

প্রথম গোলে পাকিস্তানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দায় বেশি ছিল। তবে এক মিনিট পর বাংলাদেশের ফরোয়ার্ড অপু দুর্দান্ত গোল করেন। ডান প্রান্তে অপু পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন। কোনাকুনি জোরালো শটে বল জাড়ে জড়ান। ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ করেছে। বাংলাদেশ গোল ব্যবধান বাড়াতে পারেনি। পাকিস্তানও গোল করে খেলায় ফিরতে পারেনি। পাকিস্তান গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলেছিল। প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে গ্রুপে রানার্স আপ হয়েছিল। আজ পাকিস্তানের বিপক্ষে গোলই করতে পারেনি। আজ ২৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে রাতে আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে।