আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

এক যুগ পর ফুটবল লিগের নামবদল

Tania Jaha25-09-2025 06:13:28 PMদেখেছেন 152 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এক যুগ পর ফুটবল লিগের নামবদল

২৪ ঘণ্টা অনলাইন: ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগ ৷ এক যুগ পর এই লিগের নামবদল হয়েছে। গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরী নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। ২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশ ও চাপের ভিত্তিতে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি লিগ নামকরণ করেন। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। ফুটবল বহির্বিশ্বে অনেকে বি লিগে বুঝতেন দ্বিতীয় স্তরের লিগ। এজন্য তিনি বি লিগ সম্প্রসারণ করে বাংলাদেশ লিগ হয়। 

২০১১ সালে নাম আবার পরিবর্তন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ হয়। এক যুগের বেশি সময় ধরে এই নামেই ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছে। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লিগের নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এর আগে পেশাদার লিগ কমিটি নামকরণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় নানা মতামতের পর ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা হয়। বিকেলে লিগ কমিটি ক্লাবগুলোর প্রতিনিধির মতামতের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) চুড়ান্ত অনুমোদন দেন।

বিপিএল সার্চে ক্রিকেটের বিপিএল বেশি পাওয়া যায় ও দুটো প্রায় সামঞ্জস্য হওয়ায় সাধারণ ক্রীড়াপ্রেমীরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এটা ছাড়াও ঘরোয়া ফুটবলের লিগকে নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন সুত্র। নামকরণ পরিবর্তন হওয়ায় লিগের লোগোতেও পরিবর্তন আসছে। আগামীকাল মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে দুই ভেন্যুতে লিগ শুরু হচ্ছে। মাত্র ২৪ ঘন্টা আগে সিদ্ধান্ত হওয়ায় এখন নতুন নাম, লোগো দিয়ে ব্যানার, বোর্ড বানানোর তোড়জোড় চলছে। প্রিমিয়ার লিগে গত কয়েক মৌসুম স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। এবার লিগে পৃষ্ঠপোষকতায় ভিন্নতা আসছে। বাফুফের মার্কেটিং কমিটি নতুন স্পন্সরের সঙ্গে আলোচনা অনেকটা চুড়ান্ত পর্যায়ে। লিগ শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেনি।