জাতীয়

সাইবার স্পেসে জুয়া : সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড

সাইবার স্পেসে জুয়া : সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ষষ্ঠ অধ্যায়ের ২০ ধারা অনুযায়ী, সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি, পরিচালনা, জুয়া খেলায় অংশগ্রহণ, খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান কিংবা বিজ্ঞাপনে অংশগ্রহণ করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

আজ ১৪ সেপ্টেম্বর, এক তথ্য বিবরণীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এই অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram