সারাদেশ

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

১০ নভেম্বর, ২০২৫ এ ৩:২৬ AM
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

২৪ঘণ্টা অনলাইন : বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সিয়াম সদরের শাখারিয়া ইউনিয়নের উলিপুর দক্ষিণপাড়া এলাকার মান্নান প্রামাণিকের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুটি মোটরসাইকেলে দুজন আরোহী দ্রুত গতিতে মানিকচক থেকে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। এছাড়া তার বন্ধু সিহাব ও অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও অটোরিকশা সরিয়ে আনা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত | ২৪ঘণ্টা