আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Tania Jaha09-09-2025 04:17:33 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ ঘণ্টা অনলাইন : আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩ তম সভা শেষে সংবাদ সম্মেলন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে। আজ ৯ সেপ্টেম্বর  সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩ তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আগামী  জাতীয় নির্বাচনে কোন প্রতিবন্ধকতা দেখছি না। দীর্ঘদিন পর একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে এবং ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এর একটি  প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। তাদের ট্রেনিং কার্যক্রম চলছে।

এ সময় তিনি জানান, সম্প্রতি দেশে মাদক ধরা পড়ছে বেশি। দেশে মাদক প্রবেশ বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু। একে নির্মূল করতে হবে। না হলে আমাদের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। এ সময় তিনি বলেন, এবার ইলিশের প্রজনন কিছুটা কম হয়েছে, ভবিষ্যতে হয়তো বাড়বে। ইলিশের প্রজনন কমা রোধ করা এবং মা ইলিশ ও জাটকা নিধন কার্যক্রম বন্ধ করার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা | ২৪ঘণ্টা