আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

গাজা সিটিতে ‘আরো শক্তি’ প্রয়োগ করা হবে : ইসরাইলি সেনাবাহিনী

Tania Jaha09-09-2025 02:25:28 PMদেখেছেন 108 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গাজা সিটিতে ‘আরো শক্তি’ প্রয়োগ করা হবে : ইসরাইলি সেনাবাহিনী

২৪ ঘণ্টা অনলাইন : মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। গাজা সিটি বাসিন্দাদের পালিয়ে যাওয়ার জন্য সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী একথা জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর কর্নেল আভিচায় আদরাই ওই পোস্টে বলেন, হামাসকে পরাজিত করতে প্রতিরক্ষা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ আর এ লক্ষ্যে গাজা শহর এলাকায় আরো শক্তি প্রয়োগ করা হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকার বৃহত্তম নগর কেন্দ্রের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে সতর্ক করার পর আদরাই গাজাবাসীর উদ্দেশে বলেন, ‘আল-রশিদ অক্ষের মধ্য দিয়ে অবিলম্বে অন্যত্র সরে যান।’ পশ্চিমা দেশগুলো ও সাহায্য সংস্থাগুলো বারবার অনুরোধ করার পরও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরাইল অভিযানের প্রস্তুতি হিসেবে সেখানে নির্বিচারে বোমাবর্ষণ করছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘দুই দিনে আমরা ৫০টি সন্ত্রাসী টাওয়ার ধ্বংস করেছি এবং এটি গাজা সিটিতে তীব্র স্থল অভিযানের কেবল উদ্বোধনী পর্যায়। আমি সেখানকার বাসিন্দাদের উদ্দেশে বলছি, আপনাদের এ অভিযানের ব্যাপাারে সতর্ক করা হয়েছে। আপনারা এখনই অন্যত্র চলে যান!’ 

তিনি আরো বলেন, এগুলো কেবলমাত্র অভিযানের সূচনা। আমাদের বাহিনী বড় ধরনের স্থল অভিযানের জন্য সংগঠিত ও একত্রিত হচ্ছে।  ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, নেতানিয়াহুর এই হুমকি, গাজা শহরের নিরীহ বাসিন্দাদের ‘জোরপূর্বক বাস্তুচ্যুতির স্পষ্ট পদক্ষেপ।’

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘বোমাবর্ষণ, গণহত্যা, অনাহার ও মৃত্যুর হুমকির চাপ দেওয়া হচ্ছে। এগুলো আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি এক স্পষ্ট ও নজিরবিহীন চ্যালেঞ্জ।’ গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা সিটি জুড়ে রাতভর ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।