আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

এসএসসি ২০২৬ : নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তন নিয়ে জরুরি ৯ নির্দেশনা

admin08-09-2025 10:36:38 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এসএসসি ২০২৬ : নতুন কেন্দ্র স্থাপন ও পরিবর্তন নিয়ে জরুরি ৯ নির্দেশনা

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষর করে জরুরি ৯টি নির্দেশনা জারি করেছেন।

জরুরি ৯ নির্দেশনা হলো:

১. প্রস্তাবিত কেন্দ্রের প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব প্যাডে আবেদন করবেন। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনে ম্যানেজিং কমিটির সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

২. নতুন কেন্দ্রের আবেদনের জন্য ৩০০০ টাকা (অফেরতযোগ্য) এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে ১০০০ টাকা (অফেরতযোগ্য) ফি সোনালি সেবার মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

৩. যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই।

8. যেসব প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার বা কম্পিউটার ল্যাব নেই, কেন্দ্রের জন্য সেসব প্রতিষ্ঠানের আবেদন করার প্রয়োজন নেই।

৫. যেসব কেন্দ্রে ‘ভেন্যু কেন্দ্র’ আছে (যেসব পরীক্ষার্থী নিজস্ব প্রতিষ্ঠানে বা নিজস্ব কেন্দ্রের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণ করে) সেসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, সে মর্মে আবেদন করতে হবে।

৬. সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

৭. প্রস্তাবিত কেন্দ্রটি বোর্ডের অনুমোদন পেলে পাশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ওই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব প্যাডে সুস্পষ্ট ঘোষণাসহ সম্মতিপত্রের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

৮. নতুন কেন্দ্র বা কেন্দ্র পরিবর্তনের নির্ধারিত ছকটি পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

৯. নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সংরক্ষণ করে।

নির্ধারিত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।