আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ৪ জন

admin08-09-2025 10:24:55 PMদেখেছেন 143 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ৪ জন

২৪ঘণ্টা অনলাইন : রাজবাড়ীর গোয়াল‌ন্দে পু‌লি‌শের উপর হামলা ও গা‌ড়ি ভাংচুর মামলায় আরও ৪ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। এ নি‌য়ে এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকা‌লে বিষয়টি নিশ্চিত করেন গোয়লন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। 

এরআগে রোববার দিবাগত রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ওই ৪ জন‌কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হ‌লেন- গোয়ালন্দের মাল্লাপ‌ট্টি শা‌কের ফ‌কির পাড়ার হেলাল উদ্দিনের ছে‌লে সাইফুল ইসলাম শুভ (১৭), নতুনপাড়া মাল্লাপ‌ট্টির শওকত সরদা‌রের ছে‌লে জীবন সরদার (২২), আদর্শ গ্রা‌মে‌র ছালা‌মের ছে‌লে বিল্লু ও  ফ‌রিদপুর কো‌তোয়া‌লির ডি‌গ্রিচর বারখাদার নিজামউদ্দিন সরদা‌রের ছে‌লে মোহাম্মদ ফের‌দৌস সরদার (৩৬)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রা‌শিদুল ইসলাম ব‌লেন, শুক্রবার জুম্মার পর তৌহিদী জনতা
নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। সে সময় পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর করা হয়। এসময় পু‌লিশ সদস‌্যসহ আহত হয় অর্ধশত মানুষ। এছাড়াও নিহত হয় একজন। 

পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দি হ‌য়ে ৩ থে‌কে সা‌ড়ে ৩ হাজার মানুষ‌কে অজ্ঞাতনামা আসামী ক‌রে এক‌টি মামলা‌ দা‌য়ের ক‌রেন। সেই মামলায় রা‌তে ৪ জনকে গ্রেপ্তার করাসহ এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হ‌য়ে‌ছে ১১ জনকে। আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর প্রস্তু‌তি নেওয়া হ‌চ্ছে। 

থানা পুলিশ সূত্র জানায়, নুরাল পাগ‌লের কবর উঁচু থে‌কে নিচু করাসহ বি‌ভিন্ন দা‌বি‌তে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের নিভৃত করার চেষ্টা করে। 

এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসি’র গাড়ি ভাংচুর করে। সেই সাথে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জনকে পিটিয়ে ও ঢিল ছুঁড়ে আহত করে। 

এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়ী ও দরবারের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স ও ফরিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। 

এক পর্যায়ে তৌহিদী জনতা নুরুল হক অরফে নুরাল পাগালের লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। প‌রে রা‌তেই ফ‌রিদপু‌রে মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নুরাল পাগ‌লের ভক্ত রা‌সেল মোল্লা (২৮) না‌মে এক ব‌্যা‌ক্তি নিহত হয়। এদি‌কে পুলি‌শের উপর হামলা ও গা‌ড়ি ভাংচুর মামলায় শ‌নিবার রা‌তে ডি‌বি ও গোয়ালন্দ ঘাট থানা পুলি‌শের অ‌ভিযা‌নে গোয়ান্দের বি‌ভিন্নস্থান থে‌কে ৭ জন‌কে গ্রেফতার করে আদাল‌তে সোপর্দ ক‌রে।

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ৪ জন | ২৪ঘণ্টা