জাতীয়

আগস্টের মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ : বিবিএস

৯ জুলাই, ২০২৫ এ ১১:৩৯ PM
আগস্টের মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ : বিবিএস

২৪ ঘণ্টা অনলাইন : গত আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৮.২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। তবে এই সময়ে খাদ্যপণ্যের দাম সামান্য বেড়েছে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশ। ৭ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

বিবিএস জানায়, ২০২২ সালের আগস্টে ৯.৫২ শতাংশ, ২০২৩ সালের আগস্টে ৯.৯২ শতাংশ ও ২০২৪ সালের আগস্টে সাধারণ বা সার্বিক খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ। বিবিএসের তথ্যানুসারে, গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। সেই হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে ০.২৬ শতাংশ। গত বছরের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ।

অন্যদিকে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে। জুলাই মাসে এ হার ছিল ৭.৫৬ শতাংশ। আর ২০২৪ সালের আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৬ শতাংশ। আগস্ট মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ৮.৯০ শতাংশ হয়েছে জুলাই মাসে যা ছিল ৯.৩৮ শতাংশ। ২০২৪ সালের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।

এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৪৩ মাস ধরেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে পিছিয়ে রইল, যা নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও তীব্র করে তুলেছে। মূল্যস্ফীতির সঙ্গে মজুরি না বাড়লে ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেন নিম্নবৃত্তরা।

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আগস্টের মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ : বিবিএস | ২৪ঘণ্টা