আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, মিরাজ কোথায়?

Tania Jaha03-09-2025 03:24:46 PMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, মিরাজ কোথায়?

২৪ ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে ওয়ানডে সিরিজে ব্যাটে–বলে দ্যুতি ছড়িয়েছেন সিকান্দার রাজা। পারফরম্যান্সের প্রভাব পড়ল এবার ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদ ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।

দুই ম্যাচ সিরিজে ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরি করেছেন রাজা। এ ছাড়া প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে নেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩০২। যা তাকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২)-কে টপকে এক নম্বরে বসিয়েছে। এ ছাড়া ২৪৯ রেটিং নিয়ে চারে আছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার স্থান বদল হয়নি।  

এদিকে, ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রাজার। তিনি এখন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা অবশ্য জয় দিয়ে শেষ করেছে শ্রীলঙ্কা। দলীয় সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। দুটি ইনিংসে যথাক্রমে ১২২ ও ৭৬ রান করে তিনি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। একই সিরিজে জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে। শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কাও এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ফার্নান্দো এখন ৩১তম, মাদুশঙ্কা ৫২তম স্থানে।

এদিকে, হেডিংলিতে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে চার উইকেট নেওয়া কেশব মহারাজ বোলিং র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও পাকা করেছেন। রেটিং পয়েন্ট এখন ৬৯০—দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে ৩১ পয়েন্ট এগিয়ে। তার সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে। ইংলিশ পেসার জোফ্রা আর্চারও উন্নতি করেছেন, এখন তিনি ১৯ নম্বরে। ওডিআই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নবি। শারজাহতে চলমান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনি ভারতের হার্দিক পাণ্ডিয়ার পেছনে অবস্থান করছেন।

আফগানিস্তানের ইব্রাহিম জাদরান টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২০তম। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকীম এগিয়েছেন ১১ ধাপ, এখন টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ২২তম স্থানে।