আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অর্থনীতি

যুক্তরাজ্যের বাজারে রেনাটার আরেকটি ওষুধ

Tania Jaha03-09-2025 12:36:53 PMদেখেছেন 168 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুক্তরাজ্যের বাজারে রেনাটার আরেকটি ওষুধ

২৪ ঘণ্টা অনলাইন : পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসির আরেকটি ওষুধ যুক্তরাজ্যের বাজারে বিক্রি শুরু হয়েছে। ওষুধটির নাম– ফ্লুড্রোকোর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, ফ্লুড্রোকোর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট প্রাথমিক অ্যাডিসন রোগ এবং লবণ-হ্রাসকারী অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোমের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (ইউকে এমএইআরএ) কর্তৃক রেনাটার ওষুধটি শক্তিশালী পণ্য হিসেবে অনুমোদিত হয়েছে। যা রেনাটা (ইউকে) লিমিটেডের অধীনে দেশটিতে বাণিজ্যিকীকরণ করা হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রামের একটি ওষুধের জেনেরিক সংস্করণের প্রথম চালান পাঠায় রেনাটা পিএলসি। ওই ওষুধটি হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

বাংলাদেশে ভালো কোম্পানি হিসেবে ব্যবসা পরিচালনা করে আসা রেনাটা সর্বশেষ সমাপ্ত অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ভালো মুনাফা তুলতে পারেনি। কোম্পানি সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাজ্যের বাজারে এই ওষুধ বিক্রির মাধ্যমে তাদের মুনাফায় গতি বাড়বে।