আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

আপেলের বীজ শরীরের জন্য ক্ষতিকর

dibbo22-08-2025 09:43:09 PMদেখেছেন 182 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আপেলের বীজ শরীরের  জন্য   ক্ষতিকর

২৪ঘন্টা অনলাইন : শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবিটি যাঁরা দেখেছেন, তাঁদের স্মরণ করিয়ে দেওয়া যাক। হত্যার পরিকল্পনা করতে অভিনেত্রী আপেলের বীজ সংগ্রহ করেছিলেন সেখানে। চিকিৎসকেরা প্রতিদিন একটি আপেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময়ে আপেলের সঙ্গে তার ভিতরের বীজগুলিও পেটের মধ্যে চলে যায়। এখন প্রশ্ন হল আপেলের বীজ কতটা ক্ষতিকারক?

পরীক্ষায় দেখা গিয়েছে, আপেলের বীজে ‘বিষ’ থাকে। বীজের মধ্যে থাকে অ্যামিগডালিন নামক একটি যৌগ, হজমের সময় যা ভেঙে হাইড্রোজেন সায়ানাইড তৈরি হয়। কাঠবাদাম, পিচ, বা চেরি ফলের বীজের মধ্যেও অনেক সময়ে এই ধরনের বিষাক্ত যৌগের সন্ধান পাওয়া যায়। সায়ানাইড অবশ্যই বিষ। তা থেকে দেহে বিষক্রিয়া হতে পারে। সায়ানাইড হার্ট ও মস্তিষ্ককে অচল করে দেয়। তা থেকে কোমায় চলে যাওয়া, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, আপেলের বীজ খুব বেশি পরিমাণে না খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

চিকিৎসকদের দাবি, আপেলের বীজ থেকে কোনও ব্যক্তির দেহে বিষক্রিয়া তৈরির জন্য তাঁকে এক কাপ বীজ খেতে হবে। সাধারণ ক্ষেত্রে সে রকম ঘটনা অস্বাভাবিক। কিন্তু তা বলে জেনে বুঝে নিয়মিত আপেলের বীজ না খাওয়াই ভাল।

গোটা আপেল খেলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কারণ, আপেলের খোসায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে। তবে ভিতরের বীজ বাদ দিয়ে আপেল খাওয়ার অভ্যাস তৈরি করা উচিত। ভুলবশত বীজ খেয়ে ফেললেও তা থেকে কোনও বড় সমস্যা হওয়ার কথা নয়।