আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

যোগাসনের এসব ভুলগুলি এড়িয়ে চলুন

dibbo22-08-2025 09:36:33 PMদেখেছেন 180 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যোগাসনের  এসব  ভুলগুলি এড়িয়ে চলুন

২৪ঘণ্টা অনলাইন : কেবল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নয়, পুষ্টিবিদ রুজুতা দিবেকর দীর্ঘ দিন ধরে সামগ্রিক ভাবে সুস্থ থাকার নানাবিধ পন্থা নিয়ে কাজ করছেন এবং পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি যাপন সহায়িকা রুজুতা নিজের ইনস্টাগ্রাম এবং ইউটিউবে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে যোগাভ্যাস করার সময়ে ঘটে থাকা সাধারণ তিনটি ভুল নিয়ে কথা বলেন তিনি।

রুজুতার মতে, যোগাসন শুধু শরীরচর্চা নয়, মন ও শরীরের মধ্যে সামঞ্জস্য আনার এক কার্যকরী কৌশল। কিন্তু অনেকেই অনুশীলনের সময় কিছু ভুল করে ফেলেন, যেগুলি তাঁদের অজান্তেই স্বাস্থ্যে প্রভাব ফেলে। পুষ্টিবিদ রুজুতা সেই তিনটি ভুলের কথাই উল্লেখ করলেন নিজের ভিডিয়োতে।

১. সব সময় এক পাশ থেকে শুরু করা
অনেকেই যোগাভ্যাস শুরু করেন ডান পাশ দিয়ে। কারণ, সে দিকটিকে জোর বেশি থাকে অনেকের। আবার যাঁদের বাঁ দিক বেশি সক্রিয়, তাঁরা কেবল ডান দিক থেকে শুরু করেন। কিন্তু এই ভুলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে শরীরের এক পাশ শক্তিশালী হয়, অন্য পাশ দুর্বল থেকে যায়। তাই কখনও ডান পাশ থেকে, কখনও বাম পাশ থেকে শুরু করুন। এমনকি বাবু হয়ে বসার সময়ও পায়ের ভঙ্গি পাল্টে নিন। এতে শরীর সমানভাবে শক্তিশালী হবে। ভারসাম্য বজায় থাকবে।

২. শুধু নিজের পছন্দের আসন করা
যে আসন করতে স্বচ্ছন্দ, কেবল সেই আসন অনুশীলন করতে থাকলে পূর্ণ উপকার মিলবে না। যোগের আসল উপকার পেতে হলে কঠিন বা নতুন আসনও করতে হবে। নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। তবেই শরীর ও মন আরও সক্রিয় হবে।

৩. সময় না পেলে একেবারেই না করা
অনেকেই ভাবেন, যোগাভ্যাসের জন্য অনেকটা সময় প্রয়োজন, কিন্তু অত সময় হাতে থাকে না কোনও কোনও দিন। তাই সে দিন বাদ চলে যায় যোগাসন পর্ব। কিন্তু যদি ১০–১৫ মিনিটও পান, সেটুকুকেও কাজে লাগানো উচিত। রুজুতা বলছেন, ধরা যাক, ‘‘১২টি সূর্য নমস্কার অভ্যাস করার সময় নেই, তা হলে ১২টিই বাদ দেবেন না। বদলে ৬ বার বা ৩ বার করুন। তাতেও উপকার মিলবে। গুরুত্বপূর্ণ হল, নিয়মিত অভ্যাস বজায় রাখা।’’ তা ছা়ড়া কেবল প্রাণায়াম করছেন, অথচ আসন করছেন না, তাতে কাজ হবে না। প্রাণায়ামের পাশাপাশি আসনও করতে হবে। আবার আসনের পাশাপাশি মাসে এক বার অন্তত প্রাণায়ামও করতে হবে।