আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

‘ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত’

admin25-07-2025 01:25:40 AMদেখেছেন 137 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত’

২৪ঘণ্টা অনলাইন : হবে কিংবা হবে না; এমন দোলাচলের মধ্যে ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসির) মিটিং। অবশেষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির সভাপতিত্বে ২৮টি সদস্য দেশের মধ্যে ২৫টি সদস্য দেশ সরাসরি মিটিংয়ে উপস্থিত ছিল। ভারত, নেপাল ও শ্রীলঙ্কা অনলাইনে যুক্ত ছিল। 

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এসিসি প্রেসিডেন্ট নাকভি। এ সময় তিনি জানান সবাই এক সঙ্গে ক্রিকেটের জন্য কাজ করতে চান।  

‘‘শেষ কথা হচ্ছে আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না। এখানে দারুণ পরিবেশে দারুণ মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন মিটিং করতে পারব আমরা।’’

মিটিং সুষ্ঠভাবে হওয়ায় খুশি নাকভি, ‘‘আলহামদুলিল্লাহ আমাদের মিটিং অনেক ভালো গিয়েছে। এসিসিতে মোট ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। ২৮টি দেশই এই মিটিংয়ে অংশ নিয়েছে। আমি সব সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছে। এর পাশাপাশি যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ।’’

‘‘কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগই এসেছে। এসিসির জন্য ভালো ব্যাপার হচ্ছে ২৫ সদস্যই মিটিংয়ে এসেছে’’ -আরও যোগ করেন নাকভি।

এদিকে সুষ্ঠ মিটিং আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জানিয়েছেন নাকভি।‘‘আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।’’