আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নিজের সিনেমা যে কারণে নিজেই দেখেন না কাজল

admin25-07-2025 01:16:59 AMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিজের সিনেমা যে কারণে নিজেই দেখেন না কাজল

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। যার ঝুলিতে রয়েছে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি, তিনি সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। দর্শকরা তার অভিনয় বরাবরই পছন্দ করলেও, কাজল নাকি নিজের অভিনীত ছবি দেখতে একদমই ভালোবাসেন না।

অবাক করা হলেও সত্যি, নিজের ক্যারিয়ারের এতগুলো ছবিতে কাজ করার পরেও তিনি ব্যক্তিগতভাবে সেগুলো এড়িয়ে চলেন। কিন্তু এর পেছনে কারণ কী? আর কোন ছবিগুলো তিনি আবারও প্রেক্ষাগৃহে দেখতে চান? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমা দেখার প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি আমার নিজের সিনেমা খুব একটা দেখি না। আমার ভীষণ খারাপ লাগে। আমি সিনেমা দেখি না। আমি পাঠক, পড়তে ভালোবাসি, তাই সিনেমা কম দেখি।’

কাজলের এই মন্তব্য তার ভক্তদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও নিজের কাজ না দেখাটা সত্যিই বিরল। তবে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কোন চলচ্চিত্রগুলো তিনি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে দেখতে চান, তখন তার পছন্দ ছিলো বেশ নির্দিষ্ট। 

তিনি জানান, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যেহেতু ইতোমধ্যেই পুনরায় মুক্তি পেয়েছে তাই তিনি চান ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘প্যায়ার তো হোনা হি থা’ ছবি দুটি যেন আবারও বড় পর্দায় আসে। এই দুটি ছবিই কাজলের ক্যারিয়ারের অন্যতম সফল ও জনপ্রিয় কাজ, যা আজও দর্শকদের মনে গেঁথে আছে।

চলচ্চিত্রের পাশাপাশি কাজলের নতুন একটি টক শোও আসছে। এই শো-এর নাম ‘টু মাচ উইথ কাজল ও টুইঙ্কল’। এই অনুষ্ঠানে কাজলের সঙ্গে হোস্ট হিসেবে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কল খান্না। দুই অভিনেত্রী বলিউড সেলিব্রিটিদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবেন এবং নিজেদের স্বতন্ত্র স্টাইলে দর্শকদের মনোরঞ্জন করবেন।