আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘কিং’ সিনেমার শ্যুটিং চলাকালে আহত শাহরুখ খান

admin19-07-2025 04:34:51 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘কিং’ সিনেমার শ্যুটিং চলাকালে আহত শাহরুখ খান

২৪ঘণ্টা অনলাইন : শাহরুখ খানের ‘কিং’ সিনেমার জন্য অপেক্ষা করে আছেন সিনেমাপ্রেমীরা। দুরন্ত অ্যাকশন দৃশ্য থাকছে এই সিনেমাতে। শাহরুখকে দেখা যাবে এক অন্য লুকে। সেই সিনেমার শ্যুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন বলিউডের বাদশা। আর সেই শ্যুটিং চলাকালীনই ঘটেছে বিপত্তি। ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন শাহরুখ। যদিও আঘাত গুরুতর নয়। তবে চিকিৎসকরা কিং খানকে আপাতত বিশ্রামের নির্দেশ দিয়েছেন। যার ফলে পিছিয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ফের শুরু হবে ‘কিং’-এর শ্যুটিং। সূত্রের খবর, বলিউডের বাদশার পিঠে চোট লেগেছে। এমনিতেই শাহরুখের পিঠে পুরনো আঘাত রয়েছে।

তাই শ্যুটিং চালিয়ে যাওয়ার রিস্ক নেননি শাহরুখ। সূত্রের খবর, চিকিৎসার জন্য আমেরিকাতে গিয়েছেন তিনি। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রাম করতে বলেছেন। সূত্রের খবর, শ্রীলঙ্কায় যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছেন কিং খান। চলতি বছরের মে মাস থেকে শুরু হয়েছিল ‘কিং’ সিনেমার শ্যুটিং। কিন্তু শাহরুখ আহত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে কাজ। সেই কারণেই যশ রাজ স্টুডিও, ফিল্ম সিটি ও গোল্ডেন টোবাকোতে শাহরুখের প্রযোজনা সংস্থার তরফে জুলাই ও আগস্ট মাসের শ্যুটিংয়ের স্লট বুক করা থাকলেও এখন বাতিল করা হয়েছে।

শাহরুখের ‘কিং’ সিনেমার পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যাতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানাকে। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আলওয়াত, অভয় বর্মা ও অনীল কাপুর। আগামী বছরে অর্থাৎ ২০২৬-মুক্তি পাবে ‘কিং’।

‘কিং’ সিনেমার শ্যুটিং চলাকালে আহত শাহরুখ খান | ২৪ঘণ্টা