আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারি অভিযোগ বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে

থাইল্যান্ডের শোরগোল  সারাবিশ্বে

admin19-07-2025 04:08:39 PMদেখেছেন 119 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যৌন কেলেঙ্কারি অভিযোগ বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে

২৪ঘণ্টা অনলাইন : যৌন কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে। পবিত্র মঠে সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতেন এক মহিলা। বৌদ্ধ ভিক্ষুকদের গোপন ছবি ও ভিডিও করে রাখত সে। এই ছবি দেখিয়ে দিনের পর দিন চলত ব্ল্যাকমেল। দফায় দফায় তাকে ১২ মিলিয়ন ডলার (প্রায় ১০৩ কোটি) দেওয়া হয় মঠের তহবিল থেকে। ১১ জন বৌদ্ধ ভিক্ষুকের বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল থাইল্যান্ডে। 

জানা গিয়েছে, সদ্য ব্যাংকক থেকে উইলাওয়ান এমসাওয়াত নামের ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরই প্রকাশ্যে আসে ঘটনাটি। পেশায় ব্যবসায়ী উইলাওয়ান ‘মিস গল্ফ’ নামে পরিচিত। গত তিন বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। গোপনে তাদের ছবি, ভিডিও করে ব্ল্যাকমেলও করত। তার ফোন ও কম্পিউটার থেকে ৮০ হাজারের বেশি নগ্ন ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ছবি ও ভিডিও দেখিয়েই সে সন্ন্যাসীদের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করেছিল।  

পরিস্থিতি গুরুতর হওয়ায় থাইল্যান্ডের রাজা মহা ভজিরালংকর্ণ তাঁর জন্মদিনের অনুষ্ঠানে অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষুকদের আমন্ত্রণ বাতিল করেছেন। স্পষ্ট ভাষায় রাজ পরিবারের তরফে বলা হয়েছে, এই ঘটনা একেবারেই কাম্য নয়। 

অভিযুক্তদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের ধর্মীয় পোশাক পরিত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মহিলা নিজেই বিভিন্ন মঠে যাতায়াত করত। সন্ন্যাসীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত সে। পরে গোপনে তাদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতো। 

থাইল্যান্ডের জাতীয় বৌদ্ধ দপ্তরের তরফে জানানো হয়েছে, এবার থেকে বৌদ্ধ ভিক্ষুকদের জীবনযাত্রা সম্পর্কে কড়া নজরদারি করা হবে। মঠে নিয়মিত অডিট চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

যৌন কেলেঙ্কারি অভিযোগ বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে | ২৪ঘণ্টা