আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এর আগে টেস্টে ৮ বার টাই প্রথম ইনিংসে

লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচই প্রথম নয়

admin13-07-2025 10:28:27 AMদেখেছেন 180 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এর আগে টেস্টে ৮ বার টাই প্রথম ইনিংসে

২৪ঘণ্টা অনলাইন : লর্ডসে সমানে সমান লড়াই চলছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। ভারতের প্রথম ইনিংসও শেষ হয়েছে সেই ৩৮৭ রানেই। তবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টেই এই ঘটনা প্রথম বার হয়নি। এর আগে ২১৬৮ টেস্ট খেলা হয়েছে। তার মধ্যে আট বার এই ঘটনা ঘটেছে। শেষ বার হয়েছে ২০১৫ সালে। ১০ বছর আগে।

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (ডারবান, ১৯১০)
১১৫ বছর আগে প্রথম বার এই ঘটনা ঘটেছিল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল ১৯৯ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসও শেষ হয়েছিল ১৯৯ রানে। শেষ পর্যন্ত ৯৫ রানে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কানপুর, ১৯৫৮)
এই ঘটনা ভারতের ম্যাচে আগেও হয়েছে। কানপুরে এই টেস্টে প্রথমে ব্যাট করে ২২২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতও জবাবে ২২২ রান করেছিল। শেষ পর্যন্ত ২০৩ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (অকল্যান্ড, ১৯৭৩)
বিদেশের মাটিতে খেলতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল পাকিস্তান। জবাবে নিউজিল্যান্ডও প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্র হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (জামাইকা, ১৯৭৩)
একই বছর একই মাসে দুই টেস্টে প্রথম ইনিংস টাই হয়েছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪২৮ রান। ওয়েস্ট ইন্ডিজও একই রান করেছিল। শেষ পর্যন্ত সেই খেলাও ড্র হয়েছিল।

ইংল্যান্ড বনাম ভারত (বার্মিংহাম, ১৯৮৬)
ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্টে আগেও এই ঘটনা ঘটেছিল। ৩৯ বছর আগে সেই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে ৩৯০ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ভারতও ৩৯০ রান করেছিল। সেই টেস্ট ড্র হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (অ্যান্টিগা, ১৯৯৪)
প্রথমে ব্যাট করে ৫৯৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ইনিংসেই ৩৭৫ রান করেছিলেন ব্রায়ান লারা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডও ৫৯৩ রান করেছিল। শেষ পর্যন্ত ড্র হয়েছিল খেলা।

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, ২০০৩)
এই টেস্টে প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজও ২৪০ রান করেছিল। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৪১৮ রান। টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (লিডস, ২০১৫)
শেষবার এই টেস্টেই প্রথম দুই ইনিংসে রান টাই হয়েছিল। প্রথমে ব্যাট করে ৩৫০ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ডও প্রথম ইনিংসে ৩৫০ রান করেছিল। তবে শেষ পর্যন্ত ১৯৯ রানে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

সূত্র : আনন্দবাজার